ছুটির দিনেও বিপিসির ডিপো খোলা রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিনগুলোতেও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাভুক্ত বিপণন কোম্পানিগুলোর ডিপো খোলা রাখার নির্দেশনা দেওয়া

2026-03-12T13:53:56+00:00
2026-03-12T13:53:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছুটির দিনেও বিপিসির ডিপো খোলা রাখার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৫৩ পিএম   (ভিজিট : ৮৭)
X

শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিনগুলোতেও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাভুক্ত বিপণন কোম্পানিগুলোর ডিপো খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে এসব কোম্পানির প্রধান স্থাপনা বা ডিপোগুলো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিপিসির সচিব শাহিনা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের চাহিদা অনুযায়ী দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে আমদানির কার্যক্রম অব্যাহত রয়েছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে জ্বালানি তেলের পার্সেল দেশে আনা হচ্ছে।

এছাড়া, ডিলারদের সাময়িক যে প্রধান স্থাপনাগুলো রয়েছে সেখান থেকে সারা দেশের বিভিন্ন ডিপোতে নিয়মিতভাবে রেলওয়াগনের মাধ্যমে তেল পাঠানো হচ্ছে।

জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখতে রেলওয়াগনের পাশাপাশি ট্যাংকারের মাধ্যমেও সারা দেশে তেল পাঠানো হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিপিসির অধীনস্থ কোম্পানিগুলো হলো- ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি, এলপি গ্যাস লিমিটেড, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড ও পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি।




  বিষয়:   বিপিসি  ডিপো  বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy