‘গোলকিপার ছাড়া সব পজিশনেই খেলেছে এবং আলো ছড়িয়েছে ভালভের্দে’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

স্তুতির জোয়ার, প্রশংসার স্রোত, ভালো লাগার বর্ষণ, সবই চলছে ফেদে ভালভের্দেকে নিয়ে। অনেকেই যেন নতুন করে আবিষ্কার করেছেন

2026-03-12T15:20:31+00:00
2026-03-12T15:20:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘গোলকিপার ছাড়া সব পজিশনেই খেলেছে এবং আলো ছড়িয়েছে ভালভের্দে’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৩:২০ পিএম   (ভিজিট : ৬৯)
গোলের পর ভালভের্দের উচ্ছ্বাস-ইন্টারনেট
X

গোলের পর ভালভের্দের উচ্ছ্বাস-ইন্টারনেট

স্তুতির জোয়ার, প্রশংসার স্রোত, ভালো লাগার বর্ষণ, সবই চলছে ফেদে ভালভের্দেকে নিয়ে। অনেকেই যেন নতুন করে আবিষ্কার করেছেন তাকে। এসব দেখে আবার কিছুটা অবাক থিয়েরি অঁরি। ফরাসি কিংবদন্তি বলছেন, এ আর নতুন কী! তার মতে, বছরের পর বছর ধরেই এমন আলো ছড়িয়ে আসছেন ভালভের্দে, কিন্তু লোকের সেসব চোখে পড়ে না।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটি এমনই উপলক্ষ, যেদিন রিয়ালের আড়ালের নায়কই হয়ে উঠেছেন মূল চরিত্র। পাদপ্রদীপের আড়ালে থাকা ফুটবলারের ওপর সব আলো পড়েছে এই রাতে। চ্যাম্পিয়ন্স লিগে অনেক বছরের মধ্যে স্মরণীয় একক পারফরম্যান্স মেলে ধরেছেন তিনি। ঘরের মাঠে বুধবার প্রথমার্ধেই অসাধারণ এক হ্যাটট্রিক উপহার দিয়েছেন ২৭ বছর বয়সি ফুটবলার।

রিয়ালের হয়ে প্রায় ৯ বছর ধরে খেলছেন ভালভের্দে, অনেক বছর ধরেই তিনি দলের গুরুত্বপূর্ণ একজন। এখন তো দলের অধিনায়কদের একজনও। তবে যে ভূমিকায় তিনি খেলে থাকেন, তাকে আলাদা করে চোখে পড়ে কম সময়ই। নিবিড়ভাবে দেখলেই কেবল তার অবদান বোঝা যায়।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের পর সিবিএস স্পোর্টসে আলোচনায় অঁরি তুলে ধরলেন সেই বাস্তবতা। তিনি বলেন,‘ এটা ভিন্ন রকমের ঔজ্জ্বল্যৃ কারণ সে সবসময়ই উজ্জ্বল। একমাত্র ব্যাপার হলো, এই ধরনের ঔজ্জ্বল্য লোকের চোখে পড়ে না। সেটাই একমাত্র ব্যাপার, লোকে এসব দেখে নাৃ লোকে দেখে না, মাঠময় কে দৌড়ে বেড়াচ্ছে। সে শুধু গোলই করেনি, বল ছাড়াও সে যা করেছেৃ সবসময়ই সে আলো ছড়ায়। আগে তাকে গোলের জন্য ছুটতে হয়নি, কারণ তাদের বেনজেমা এবং এরকম ফুটবলার ছিল, যারা কাজটি করত। এখন তাকে সেই কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে, সে আরও বেশি করে দেখাচ্ছে।’

ভালভের্দের মূল পরিচয় মিডফিল্ডার, আরও নির্দিষ্ট করে বললে সেন্ট্রাল মিডফিল্ডার। তবে সেই পরিচয় প্রায় হারিয়ে যাওয়ার পথে। চোট-জর্জর দল ম্যাচের পর ম্যাচে তাকে রাইটব্যাক হিসেবে খেলিয়েছে। রক্ষণভাগের অন্যান্য জায়গা, মাঝমাঠের নানা পজিশন, কোথায় তাকে খেলানো হয়নি!

তিনি সব পজিশনে মানিয়ে নিয়েছেন এবং নিজেকে নিংড়ে দিয়েছেন। সহজাত পজিশন ছাড়া দিনের পর দিন খেলে নিজের পরিচয় প্রতিষ্ঠা করা কঠিন, কিন্তু দলের জন্য এসব ফুটবলার অপরিহার্য এবং তারাই দলের প্রাণভ্রোমরা। অঁরির মতে, সে এরকমই এক ফুটবলার যে কিনা সব পজিশনে মানিয়ে নেয়। রাইটব্যাক হিসেবে খেলেছে, হোল্ডিং মিডফিল্ডার, লেফট ব্যাক, স্ট্রাইকারের নিচে, সেন্টার ব্যাক, সেন্ট্রাল মিডফিল্ডার, সব পজিশনে খেলেছেৃ কেবর গোলকিপিং করেুন। গোলকিপার ছাড়া সব পজিশনেই খেলেছে এবং আলো ছড়িয়েছে। তাকে সেই কৃতিত্ব দিতে হবে।’

রিয়াল মাদ্রিদের তারকা ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড তো এই ম্যাচের পর সরাসরিই বলেছেন, “সে এই গ্রহের সবচেয়ে আন্ডাররেটেড ফুটবলার এবং অনেক বছর ধরেই আছে। লোকে স্বীকার করুক বা না করুক, নিশ্চিতভাবেই সে বিশ্বের শীর্ষ মিডফিল্ডারদের কাতারে আছে এবং বছরের পর বছর ধরেই আছে।”রেয়ালের কোচ আলভারো আরবেলোয়া ভালভের্দেকে তুলনা করেছেন ক্লাবের কিংবদন্তি হুয়ানিতোর সঙ্গে।

যাকে ঘিরে এত প্রশংসা, সেই ভালভের্দে নিজেও উচ্ছ্বসিত। বরাবরের মতোই দল অন্তপ্রাণ তারকা বেশি খুশি দলের জয়ে।অবিশ্বাস্য, এরকম রাতেই স্বপ্নই সবাই দেখে থাকে।আজকে সত্যিই উপভোগ করেছিৃ অনেক দিন পর কোনো ম্যাচে এতটা উপভোগ করলাম। আমি সন্তুষ্ট, খুবই খুশি এবং সবকিছুর ওপরে, দলের জয়ে উচ্ছ্বসিত।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy