চেলসির বিপক্ষে ৭ গোলের রোমাঞ্চে এগিয়ে গেল পিএসজি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

প্যারিসের পার্ক দেস প্রিন্সেসে ৭৩ মিনিট পর্যন্ত লড়াইটা ছিল সমানে সমান। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তা, গোলকিপার ফিলিপ জর্জেনসেনের

2026-03-12T15:43:23+00:00
2026-03-12T15:43:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চেলসির বিপক্ষে ৭ গোলের রোমাঞ্চে এগিয়ে গেল পিএসজি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৩:৪৩ পিএম   (ভিজিট : ৪৬)
চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে গোল করে উচ্ছ্বসিত পিএসজির ফুটবলাররা-ইন্টারনেট
X

চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে গোল করে উচ্ছ্বসিত পিএসজির ফুটবলাররা-ইন্টারনেট

প্যারিসের পার্ক দেস প্রিন্সেসে ৭৩ মিনিট পর্যন্ত লড়াইটা ছিল সমানে সমান। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তা, গোলকিপার ফিলিপ জর্জেনসেনের ভুল, আর সুপার সাব খিভিচা কাভারেৎস্খেলিয়ার জোড়া গোলে সব ওলটপালট হয়ে গেল।

বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমের চ্যাম্পিয়ন পিএসজির কাছে ৫-২ ব্যবধানে হেরেছে চেলসি। আগামী মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে ফিরতি লেগে মাঠে নামার আগে এখন তিন গোলের বিশাল ব্যবধানে পিছিয়ে থাকল লিয়াম রোসেনিয়রের দল।

ম্যাচের ১০ মিনিটেই ওসমান ডেম্বেলের ক্রস দারুণভাবে হেডে ব্র্যাডলি বারকোলাকে দেন জোয়াও নেভেস। সেখান থেকে বারকোলার জোরালো শটে লিড নেয় পিএসজি।
২৮ মিনিটে এনজো ফার্নান্দেজের দারুণ এক পাস থেকে গোল করে চেলসিকে সমতায় ফেরান মালো গুস্তো। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা। ৪০ মিনিটে প্রতি আক্রমণে মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে পিএসজিকে আবারও এগিয়ে দেন গত বছরের ব্যালন ডি’অর জয়ী ডেম্বেলে।

দ্বিতীয়ার্ধে চেলসি আবারও ম্যাচে ফেরে। ৫৭ মিনিটে দলকে ২-২ সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। ৭৪ মিনিটে নিজেদের বক্সের সামনে গোলকিপার ফিলিপ জর্জেনসেনের ভুল পাস সরাসরি চলে যায় বারকোলার পায়ে। সেই সুযোগে ভিতিনহা চেলসি গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন পিএসজিকে।

৭৯ মিনিটে জোয়াও পেদ্রো বল জালে জড়ালেও অফসাইডের কারণে সমতায় ফেরা হয়নি চেলসির। ম্যাচের শেষ দিকে দাউয়ের পরিবর্তে মাঠে নেমে চেলসি রক্ষণভাগকে লন্ডভন্ড করে দেন জর্জিয়ান ফরোয়ার্ড খিভিচা কাভারেৎস্খেলিয়া।

৮৬ মিনিটে ডি-বক্সের প্রান্ত থেকে অসাধারণ এক বাঁকানো শটে গোল করার পর যোগ করা সময়ের শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় গোলটি করে চেলসির হার নিশ্চিত করেন কাভারেৎস্খেলিয়া। ৫-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।

বোদো/গ্লিম্ট রূপকথা অব্যাহত

চ্যাম্পিয়নস লিগের অভিষেক মৌসুমে বোদো/গ্লিম্টের রূপকথা যেন থামার নামই নেই। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে বুধবার রাতে পর্তুগিজ জায়ান্ট স্পোর্টিং লিসবনকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে বড় এক পা বাড়িয়ে রাখল নরওয়ের ক্লাবটি।

ম্যানচেস্টার সিটি, আতলেতিকো মাদ্রিদ এবং ইন্টার মিলানকে হারানোর পর এটি তাদের টানা পঞ্চম জয়।

ম্যাচের ৩২ মিনিটে সান্দ্রে ফেটের নেওয়া পেনাল্টি থেকে এগিয়ে যায় স্বাগতিক বোদো/গ্লিম্ট। বিরতির ঠিক আগে গ্যালারিতে উৎসবের আমেজ বাড়িয়ে দেন ওলে ব্লমবার্গ। চমৎকার এক প্রথম টাচে বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন তিনি। ৭১ মিনিটে ক্যাসপার হগ বল জালে পাঠিয়ে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

আগামী মঙ্গলবার ফিরতি লেগে লিসবনের জোসে আলভালাদে স্টেডিয়ামে আতিথ্য নেবে বোদো/গ্লিম্ট। এই বাধা টপকাতে পারলে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে আর্সেনাল অথবা বায়ার লেভারকুসেন।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy