রিয়াল মাদ্রিদকে কখনও বাদ দেওয়া উচিত নয় : আরবেলোয়া

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ম্যানচেস্টার সিটি ম্যাচের আগে কিলিয়ান এমবাপে, জুড বেলিংহাম ও রদ্রিগোর একসঙ্গে না থাকা নিয়ে আলোচনা হলো বেশ। চ্যাম্পিয়নস

2026-03-12T15:51:56+00:00
2026-03-12T15:51:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রিয়াল মাদ্রিদকে কখনও বাদ দেওয়া উচিত নয় : আরবেলোয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৩:৫১ পিএম   (ভিজিট : ৬০)
রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া-ইন্টারনেরট
X

রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া-ইন্টারনেরট

ম্যানচেস্টার সিটি ম্যাচের আগে কিলিয়ান এমবাপে, জুড বেলিংহাম ও রদ্রিগোর একসঙ্গে না থাকা নিয়ে আলোচনা হলো বেশ। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ সান্তিয়াগো বার্নাব্যুতে; তবুও অনেকেই পিছিয়ে রাখলেন রিয়াল মাদ্রিদকে। শেষ পর্যন্ত ম্যাচটি ৩-০ গোলে জিতেছে লস ব্ল্যাঙ্কোসরা। দাপুটে জয়ের পর রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া বলেছেন, ‘রিয়াল মাদ্রিদকে কখনও বাদ দেওয়া উচিত নয়।’

বুধবার রাতে রিয়ালের সামনে সেভাবে দাঁড়াতে পারেনি ম্যানচেস্টার সিটি। বেশ কয়েকবার আক্রমণ শানালেও গোলকিপার থিবো কোর্তোয়া ছিলেন অবিশ্বাস্য। খেলা শেষে আরবেলোয়া বলেন, ‘এই ম্যাচে আমরা আমাদের পরিকল্পনা মেনে খেলেছি, সত্যিকারের একটি দল হিসেবে খেলেছি। সিটি হোক বা এলচে, যে কোনো ম্যাচ জিততে হলে এভাবেই দল হয়ে খেলতে হবে।’ 

রিয়ালের হয়ে এদিন জ্বলে ওঠেন ভালভার্দে, আলেকজান্ডার আর্নোল্ড, ব্রাহিম দিয়াজরা। কোচ আরবেলোয়া বলেন, ‘তারা অসাধারণ মানের ফুটবলার, কিন্তু সবাই যখন একই ধারণা নিয়ে খেলতে পারে, তখন তারা আরও ভালো হয়ে ওঠে। আজ তারা সেটাই করেছে।’

প্রত্যেকে নিজেদের অবস্থান থেকে দারুণ খেলেছেন। তবে হ্যাটট্রিক করে ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন ভালভার্দে। তাঁর প্রশংসা করতে গিয়ে আরবেলোয়া বলেন, ‘আমি তাঁর অনেক সময়ই সমালোচনা করি। এতটাই যে কখনও কখনও মনে হয় সে হয়ত আমাকে ঘৃণা করতে শুরু করবে। রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড়ের যেমন হওয়া উচিত, সবকিছুই ভালভার্দের মধ্যে আছে। আজকের (গতকাল) রাতে সে আমাকে গর্বিত করেছে। এত ত্যাগের পর এটা তাঁর প্রাপ্য।’

রিয়াল মাদ্রিদকে কখনও বাদ দেওয়া উচিত নয় মন্তব্য করে আরবেলোয়া বলেন, ‘আপনারা হয়ত এতটা আশা করেননি, তাই না? বার্নাব্যু আর খেলোয়াড়রা যেভাবে উপভোগ করেছে তা দেখে আমি খুব খুশি। তারা কঠোর পরিশ্রম করেছে। বাইরে থেকে অনেকেরই মনে ছিল না যে এই দলটির ওপর খুব বেশি ভরসা করা যায়। কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। আমরা রিয়াল মাদ্রিদ, আমাদের কখনওই বাদ দেওয়া উচিত নয়।’

আগামি মঙ্গলার রাতে ইতিহাদে দ্বিতীয় লেগের খেলায় ম্যানচেস্টার সিটিকে মোকাবিলা করবে রিয়াল মাদ্রিদ। সেখানেই হবে মীমাংসা, কে যাবে পরের রাউন্ডে। ৩-০ গোলে এগিয়ে থাকলেও সেই ৯০ মিনিটের সতর্ক বার্তা দিয়েছেন রিয়াল কোচ, ‘আমি সমর্থকদের জন্য খুব খুশি। তারা চ্যাম্পিয়নস লিগে এমন একটা রাত পাওয়ার যোগ্য ছিল। তবে এখনও কাজ শেষ হয়নি। ম্যানচেস্টারে আমাদের সামনে আরও ৯০ মিনিটের কঠিন লড়াই অপেক্ষা করছে। আমরা ম্যাচ বিশ্লেষণ করব এবং দেখব কোথায় সিটি সুযোগ তৈরি করেছে। কিন্তু মূল ধারণা একই। প্রথম মিনিট থেকে ৯০ মিনিট পর্যন্ত লড়াই করা এবং বল পেলে গোল করার চেষ্টা করা।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy