ঢাকায় অনুশীলন শুরু হচ্ছে হামজাকে ছাড়াই

খেলাধুলা

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ বাকি একটি। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে হামজা চৌধুরীরা। এমনিতে মূলপর্বে যাওয়ার লড়াই

2026-03-12T16:25:59+00:00
2026-03-12T16:25:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাকায় অনুশীলন শুরু হচ্ছে হামজাকে ছাড়াই
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৪:২৫ পিএম   (ভিজিট : ৪৮)
বাংলাদেশের ফুটবলাররা অনুশীলন করছে-ফাইল ছবি।
X

বাংলাদেশের ফুটবলাররা অনুশীলন করছে-ফাইল ছবি।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ বাকি একটি। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে হামজা চৌধুরীরা। এমনিতে মূলপর্বে যাওয়ার লড়াই থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। আর তাই ম্যাচটি শুধু আনুষ্ঠানিকতার। তবে র‌্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ দেখছেন হাভিয়ের কাবরেরা।

এর আগে ২৬ মার্চ ফিফা প্রীতি ম্যাচ ভিয়েতনামের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচের জন্য  ১৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে  জাতীয় দলের ক্যাম্প। বসুন্ধরা কিংসে অনুশীলন করবেন ফুটবলাররা।  যদিও ঢাকার ক্যাম্পে যোগ দিচ্ছেন না ইংল্যান্ড প্রবাসী  মিডফিল্ডার হামজা চৌধুরী। 

আন্তর্জাতিক বিরতির আগে ২১ মার্চ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচ খেলবে হামজার ক্লাব লেস্টার সিটি। সেই ম্যাচ খেলেই ২২ মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা। দলের বাকিরা অবশ্য ভিয়েতনামের উদ্দেশে রওনা দেবে ২০ মার্চ।

২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ দল পরদিনই পা রাখবে সিঙ্গাপুরে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় দল কমিটির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেছেন, ‘ভিয়েতনামেই হামজা আমাদের সঙ্গে যোগ দেবে । ভিয়েতনামের বিপক্ষেও খেলবে। সেখান থেকে সিঙ্গাপুরে যাবে এবং সিঙ্গাপুরের ম্যাচ শেষ করে তারপরে সে তার দেশে যাবে।’

হামজা না এলেও ঢাকায় ঠিকই আসছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত শোম। ক্যাম্প শুরুর আগের দিনই (১৫ মার্চ) পা রাখবেন মিডফিল্ডার। জায়ান আহমেদ ১৪ মার্চ ও ফাহমিদুল ইসলাম এবং তারিক কাজী আসবেন ১৬ মার্চ। বাবু বলেছেন, ‘আমাদের ক্যাম্পে ৩০ জন খেলোয়াড় থাকবে। ২৩ জন খেলোয়াড় নিয়ে আমরা ভিয়েতনামে যাবো। ঈদের আগেই কিন্তু আমরা প্লেয়ারদেরকে ডেকেছি। আমরা ঈদকে প্রাধান্য না দিয়ে খেলাটাকে প্রাধান্য দিচ্ছি। কোনও অবস্থাতেই কোনও খেলোয়াড়কে ছাড়বো না।’


চুক্তি অনুযায়ী, বাংলাদেশের ডাগআউটে এটাই কাবরেরার শেষ ম্যাচ। তবে চুক্তি বাড়ানো হবে কি না সে ব্যাপারে কোনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাবু, ‘সিঙ্গাপুর আর ভিয়েতনামের ম্যাচটা নিয়েই কিন্তু আজ আলাপ-আলোচনা হয়েছে। কাবরেরাকে নিয়ে কোনও কথা হয় নাই। সিঙ্গাপুরের ম্যাচের আগে এ ব্যাপারে কোনও সিদ্ধান্তই নেইনি। সিঙ্গাপুরের খেলা শেষ করে যখন ঢাকায় দল আসবে, তখন সিদ্ধান্ত নেবো।’

৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে টেবিলের তিনে আছে বাংলাদেশ। 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy