সংসদে হাসনাত বললেন ‘গেট আউট চুপ্পু’

অনলাইন ডেস্ক

জাতীয়

জাতীয় সংসদ অধিবেশন চলাকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ভাষণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ কক্ষ। রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদ

2026-03-12T17:24:54+00:00
2026-03-12T17:24:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংসদে হাসনাত বললেন ‘গেট আউট চুপ্পু’
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ৫৬)
উত্তপ্ত সংসদ কক্ষ
X

উত্তপ্ত সংসদ কক্ষ

জাতীয় সংসদ অধিবেশন চলাকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ভাষণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ কক্ষ। রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে স্লোগান ও হট্টগোলের পর জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৩টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তার নির্ধারিত ভাষণ শুরু করেন। ভাষণ শুরুর পরপরই বিরোধী দলীয় বেঞ্চ থেকে জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরা চিৎকার করে প্রতিবাদ জানাতে থাকেন। এ সময় এনসিপির সংসদ সদস্যরা অত্যন্ত মারমুখী অবস্থানে ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সংসদ কক্ষে ‘গেট আউট চুপ্পু’ এবং ‘জুলাইয়ের গাদ্দারকে চাই না’ বলে তীব্র স্লোগান দেন। এ সময় দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও রাষ্ট্রপতির বিরুদ্ধে স্লোগান দিয়ে প্রতিবাদে অংশ নেন। এক পর্যায়ে পুরো সংসদ কক্ষে বিশৃঙ্খলা তৈরি হয়। 

রাষ্ট্রপতির উপস্থিতিতেই হট্টগোল চলার পর বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দল দুটির সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ বা ওয়াকআউট করেন। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy