আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্দ্বে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার আমতলী উপজেলায় তাল গাছ নিয়ে বিরোধের জেরে আতাহার হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

2026-03-12T21:47:09+00:00
2026-03-12T21:47:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্দ্বে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:৪৭ পিএম   (ভিজিট : ১৭৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


বরগুনার আমতলী উপজেলায় তাল গাছ নিয়ে বিরোধের জেরে আতাহার হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাইদুল মৃধা, তার স্ত্রী আসমা বেগম ও মেয়ে জান্নাতি পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার চলাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। রাতে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, চলাভাঙ্গা গ্রামের সাইদুল মৃধা ও আতাহার হাওলাদারের মধ্যে একটি তাল গাছ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে ওই তাল গাছ থেকে রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুত করেন আতাহার হাওলাদার। বিকেলে সাইদুল মৃধা গাছে বাঁশের আড় দিয়ে গাছের মুছি কাটেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে সাইদুল মৃধা, তার স্ত্রী আসমা বেগম ও মেয়ে জান্নাতি আতাহার হাওলাদারকে মারধর করলে তিনি গুরুতর আহত হন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আলানুর বলেন, সাইদুল মৃধা, তার স্ত্রী ও মেয়ে আমার বাবাকে পিটিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখে। আমি বাবাকে মারধরের কারণ জানতে তাদের বাড়িতে গেলে আমাকেও মারধর করা হয়। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মহুয়া আক্তার জানান, হাসপাতালে আনার আগেই আতাহার হাওলাদারের মৃত্যু হয়েছে।

আমতলী থানার ওসি (তদন্ত) মো. সাইদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy