ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার দিবাগত রাতে ইরানের পক্ষ থেকে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।এই হামলায় অন্তত ৫৮ জন

2026-03-13T14:30:47+00:00
2026-03-13T14:30:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আহত অর্ধশতাধিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২:৩০ পিএম   (ভিজিট : ৭৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইসরায়েলের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার দিবাগত রাতে ইরানের পক্ষ থেকে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। 

এই হামলায় অন্তত ৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির জরুরি সেবা সংস্থাগুলো নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।



ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, বৃহস্পতিবার রাতে উত্তর ইসরায়েলে সতর্ক সংকেত বা সাইরেন বাজার পরপরই ইরান থেকে ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। এর মধ্যে বেশ কিছু ক্ষেপণাস্ত্র জনবহুল এলাকায় আঘাত হানে।


ইসরায়েল ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, উত্তরাঞ্চলীয় জারজির শহরের একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করলে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। হামলায় বেশ কিছু আবাসিক ভবন এবং রাস্তায় থাকা যানবাহন দুমড়েমুচড়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে ধ্বংসস্তূপের চিত্র ফুটে উঠেছে।


ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ জানিয়েছে, তারা মোট ৫৮ জনকে চিকিৎসা দিয়েছে। আহতদের মধ্যে ৩৪ বছর বয়সী এক নারীর পিঠে স্প্লিন্টারের আঘাত লেগেছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়। এছাড়া কাঁচের আঘাতে আহত হয়েছে ১৭ বছরের এক কিশোরী। অধিকাংশ মানুষই আতঙ্কে অথবা ছোটখাটো আঘাতের কারণে প্রাথমিক চিকিৎসার শরণাপন্ন হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক ঘোষণায় জানিয়েছে, ইসরায়েল লক্ষ্য করে তারা পুনরায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। একই সময়ে লেবানন সীমান্ত থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে বলে দাবি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy