টাঙ্গাইলে খাদ্যবান্ধবের চাল লুটের চেষ্টা! পুলিশি তৎপরতায় উদ্ধার

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

সারাবাংলা

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ওয়াজেদ এন্টারপ্রাইজের ১৬ মেট্রিক টন চাল ট্রাক

2026-03-13T15:52:31+00:00
2026-03-13T15:52:31+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে খাদ্যবান্ধবের চাল লুটের চেষ্টা! পুলিশি তৎপরতায় উদ্ধার
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৩:৫২ পিএম   (ভিজিট : ৯৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ওয়াজেদ এন্টারপ্রাইজের ১৬ মেট্রিক টন চাল ট্রাক সহ লুটের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ।

 জরুরি পরিষেবা ৯৯৯ এ ফোন করায় টাঙ্গাইল সদর থানা পুলিশের তৎপরতায় দুষ্কৃতকারীরা চালের ট্রাক ফেলে রেখে পালিয়ে যায়। এ বিষয়ে বৃহস্পতিবার(১২ মার্চ) টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ওয়াজেদ এন্টারপ্রাইজের মালিক ও স্থানীয় বিএনপি নেতা মো. ওয়াজেদ আলী সোমবার(৯ মার্চ) বিকালে টাঙ্গাইল খাদ্য গুদাম থেকে ১৬ মে.টন চাল উত্তোলন করে ট্রাকযোগে(ট্রাক নং-ঢাকা মেট্রো-ট-২০-৫৯৮৬) তার অস্থায়ী গোডাউনের সামনে নেয়। ওই সরকারি চাল ট্রাক থেকে আনলোড করার সময় হটিবাড়ি গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে মো. মিঠু মিয়া(৩০), একই গ্রামের আব্দুল গফুরের ছেলে মো. জাকির হোসেন(৪০), পাশের কুইজবাড়ি গ্রামের মো. আশরাফ আলীর ছেলে মো. আব্দুল মালেক(৩১), একই গ্রামের মো. আবু সাইদ ওরফে টগুর ছেলে সীমান্ত(২৮), বড়বাসালিয়া গ্রামের মৃত ফরহাদ আলীর ছেলে মো. তুষার(২৮) সহ আরো কয়েক ব্যক্তি বাধা দেয়। এ সময় তারা কুইবাড়ি বাজারে ব্যবসা করতে চাইলে ওয়াজেদ আলীর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ১৬ মে.টন চাল সহ ট্রাকটি উল্লেখিত ব্যক্তিরা লুট করার উদ্দেশ্যে বড়বাসালিয়ার দিকে নিয়ে যায়। 

এমতাবস্থায় ডিলার ওয়াজেদ আলী তাৎক্ষণিকভাবে বিষয়টি জরুরি পরিষেবা ৯৯৯ এ ফোন করে জানান। পরে টাঙ্গাইল সদর থানা পুলিশের দ্রæত তৎপরতায় বড়বাসালিয়া ব্রিজের উপর ট্রাকটি ফেলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। 

খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার মো. ওয়াজেদ আলী জানান, উল্লেখিত ব্যক্তিরা স্থানীয় বিএনপির এক শীর্ষ নেতার মদদে তাঁর ব্যবসায়ীক ক্ষতি করতে এ অপরাধ করিয়েছে। উল্লেখিত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

এ বিষয়ে মগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ জানান, অভিযুক্তদের ১-২ জনের সঙ্গে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারের পূর্বশত্রতার জেরে ওই ঘটনাটি ঘটে থাকতে পারে। পুলিশ তাৎক্ষণিকভাবে চালসহ ট্রাকটি উদ্ধার করায় বড় একটি অপ্রীতিকর ঘটনা এড়ানো গেছে। 

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রুহুল আমিন জানান, জরুরি পরিষেবার ফোন পেয়ে তিনি এসআই মোজাম্মেলের নেতৃত্বে একদল পুলিশ পাঠান। পুলিশ ঘটনাস্থালে পৌঁছে চাল সহ ট্রাকটি উদ্ধার করে ডিলারের কাছে পৌঁছে দিয়েছে। সেখানে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে চালের ডিলার ওয়াজেদ আলী বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy