দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

রংপুর-দিনাজপুর মহাসড়কের রংপুরের তারাগঞ্জের হাজীপুর এলাকার খারুভাজ ব্রিজের প্রায় ১০০ গজ পশ্চিমে পাথরবোঝাই একটি ট্রাক ও ইউরিয়া সারবোঝাই

2026-03-13T18:32:03+00:00
2026-03-13T18:32:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৬:৩২ পিএম   (ভিজিট : ১৭২)
দুই চালক নিহত
X

দুই চালক নিহত

রংপুর-দিনাজপুর মহাসড়কের রংপুরের তারাগঞ্জের হাজীপুর এলাকার খারুভাজ ব্রিজের প্রায় ১০০ গজ পশ্চিমে পাথরবোঝাই একটি ট্রাক ও ইউরিয়া সারবোঝাই বিআরটিসি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। 

এ ঘটনায় একজন চালকের সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (১৩ মার্চ) সকাল ৭টায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে রংপুরগামী পাথরবোঝাই ট্রাক এবং রংপুর থেকে সৈয়দপুরমুখী ইউরিয়া সারবোঝাই বিআরটিসি ট্রাক রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ হাজীপুর খারুভাজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের সামনের কেবিন দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই পাথরবোঝাই ট্রাকের চালক ইদ্রিস আলী (৩৫) নিহত হন। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলুলী গ্রামের মৃত রহিদুল ইসলামের ছেলে। 

অপরদিকে বিআরটিসি ট্রাকের চালকও ঘটনাস্থলেই নিহত হন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy