তালতলীতে দুইশ কৃষকের মাঝে সার বিতরণ

তালতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার তালতলী উপজেলায় চলমান সার সংকটের মধ্যেও কৃষকদের মাঝে সরকারিভাবে বরাদ্দকৃত সার বিতরণ করা হয়েছে। কৃষি বিভাগের উপস্থিতিতে

2026-03-13T19:58:31+00:00
2026-03-13T19:58:31+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
তালতলীতে দুইশ কৃষকের মাঝে সার বিতরণ
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ৩৬)
সার বিতরণ
X

সার বিতরণ

বরগুনার তালতলী উপজেলায় চলমান সার সংকটের মধ্যেও কৃষকদের মাঝে সরকারিভাবে বরাদ্দকৃত সার বিতরণ করা হয়েছে। কৃষি বিভাগের উপস্থিতিতে উপজেলার বড়বগী ইউনিয়নের বিসিআইসি ডিলার মেসার্স আসিফ ট্রেডার্সের গুদাম থেকে প্রায় ২'শ জন কৃষকের মাঝে সার বিতরণ করা হয়।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার ভূমি অফিসের সামনের মেসার্স আসিফ ট্রেডার্সের গুদামে এ সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণ কার্যক্রমে কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে সার সরাসরি কৃষকদের হাতে তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়বগী ইউনিয়নের বিসিআইসি ডিলার মেসার্স আসিফ ট্রেডার্সের নামে সরকারিভাবে ২০০ বস্তা সার বরাদ্দ দেওয়া হয়। পরে ওই সার ডিলারের গুদামে পৌঁছালে উপজেলা কৃষি বিভাগের তদারকিতে পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী ইউনিয়নের প্রায় ২০০ জন কৃষকের মাঝে তা বিতরণ করা হয়। সার বিতরণের সময় স্থানীয় কৃষকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেক কৃষকই নির্ধারিত তালিকা অনুযায়ী লাইনে দাঁড়িয়ে তাদের বরাদ্দকৃত সার সংগ্রহ করেন। এতে দীর্ঘদিনের উদ্বেগ কিছুটা হলেও কমেছে বলে জানান তারা।

চলতি মৌসুমে উপজেলায় সারের ঘাটতির অভিযোগ ওঠায় কৃষকদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল। সময়মতো সার না পেলে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল। তবে কৃষি বিভাগের উপস্থিতিতে সার বিতরণ হওয়ায় কৃষকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

সার পাওয়া কৃষক আইয়ুব আলী বলেন, বর্তমান সময়ে জমিতে সার প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। কয়েকদিন ধরে সার সংকটের খবর শুনে আমরা চিন্তায় ছিলাম। এখন সার পেয়ে জমিতে ব্যবহার করতে পারবো। এতে চাষাবাদ চালিয়ে যেতে সুবিধা হবে।

এ বিষয়ে বিসিআইসি ডিলার মেসার্স আসিফ ট্রেডার্সের মালিক খলিলুর রহমান বলেন,সরকারি বরাদ্দ অনুযায়ী আমাদের নামে ২০০ বস্তা সার এসেছে। কৃষি বিভাগের উপস্থিতিতে তালিকা অনুযায়ী কৃষকদের মাঝেই আমরা সার বিতরণ করেছি।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল আলম বলেন, ওই ডিলারের নামে ২০০ বস্তা সার বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত সার গুদামে আসার পর আমরা নিজেরা উপস্থিত থেকে ২'শ কৃষকের আইডি কার্ড সংরক্ষণ করে তাদের মাঝেই বিতরণ করেছি। এখানে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়মের বিষয় আমরা পাইনি।

তিনি আরও বলেন, কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে কৃষি বিভাগ নিয়মিত তদারকি করছে। কোথাও যেন কৃত্রিম সংকট সৃষ্টি না হয়, সে বিষয়েও আমরা সতর্ক রয়েছি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy