প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৮:৪৩ পিএম (ভিজিট : ৪৭)

X
ডেভিড ভিয়া
ইউরোপের ক্লাব ফুটবলে ডেভিড ভিয়ার শেষ ক্লাব ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রায় এক যুগ পর আবার সেই ক্লাবে ফিরলেন তিনি। তবে স্বাভাবিকভাবেই এখন তার পরিচয় ভিন্ন। সাবেক এই ফরোয়ার্ড এখন ক্লাবের পরিচালনা র্পষদের সদস্য।
অ্যাপোলো স্পোর্টস ক্যাপিটাল এই ক্লাবের বেশির ভাগ অংশ অধিগ্রহণ করার পর ‘বোর্ড অব ডিরেক্টরস’ পেয়েছে নতুন চেহারায়। সেখানেই জায়গা পেয়েছেন ভিয়া। গত নভেম্বরেই এই চুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল। আনুষ্ঠানিকভাবে তা সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার। ক্লাবের বেশির ভাগ অংশের শেয়ার এখন অ্যাপোলো স্পোর্টস ক্যাপিটালের।
খেলোয়াড়ি জীবনে ভিয়া ২০১৩ সালে বার্সেলোনা থেকে নাম লেখান অ্যাটলেটিকোয়। ওই মৌসুমে লা লিগায় শিরোপাজয়ী ও চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল খেলা দলের অংশ ছিলেন তিনি। পরের বছর তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। মেজর লিগ সকারের দল নিউ ইয়র্ক সিটিতে খেলেন বছর চারেক। পরে জাপানে ভিসেল কোবেতে খেলে ২০২০ সালে বিদায় জানান ফুটবলকে।
৪৪ বছর বয়সি সাবেক ফরোয়ার্ড বিবৃতিতে বললেন,‘ নতুন দায়িত্ব নিয়ে ক্লাবে ফিরতে পেরে আমি খুবই খুশি, তবে তাড়না সেই পুরোনোউ, আতলেতিকো মাদ্রিদকে মৌসুমের পর মৌসুম আরও দুর্দান্ত করে তুলতে চাই। সাম্প্রতিক বছরগুলোয় ক্লাব উল্লেখযোগ্য সমৃদ্ধি লাভ করেছে। আশা করি, সাফল্য অর্জনের পথচলায় আমি অবদান রাখতে পারব। আমাকে এই দায়িত্বের জন্য বিবেচনা করায় আমি কৃতজ্ঞ।’