হামজা-শমিতরা কবে যোগ দেবেন দলে

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

.চোট কাটিয়ে লিস্টার সিটির জার্সিতে ফিরেছেন হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে এ মাসেই ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে এই

2026-03-13T20:53:46+00:00
2026-03-13T20:53:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হামজা-শমিতরা কবে যোগ দেবেন দলে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৮:৫৩ পিএম   (ভিজিট : ৯৭)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

.চোট কাটিয়ে লিস্টার সিটির জার্সিতে ফিরেছেন হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে এ মাসেই ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে এই তারকাকে পাওয়া নিয়ে তাই সংশয় নেই। গতকাল জাতীয় দল কমিটির সভা শেষেও নিশ্চিত করা হয়েছে, ২৬ মার্চ ভিয়েতনাম ম্যাচের আগেই যোগ দেবেন ক্যাম্পে। তবে ঢাকায় নয়, হামজা সরাসরি যাবেন ভিয়েতনামে।

২২ মার্চ হামজা ভিয়েতনামে পৌঁছবেন। তবে অন্য প্রবাসী সবাই ঢাকার ক্যাম্পে যোগ দেবেন। ১৪ মার্চ লিগের দ্বিতীয় পর্ব শেষে ১৬ মার্চ ঢাকায় ক্যাম্প শুরু হবে। শমিত তার এক দিন আগে বাংলাদেশে আসবেন।

জায়ান আহমেদ যোগ দেবেন ১৪ মার্চ। ১৬ মার্চ আসবেন ফাহমিদুল হক ও তারিক কাজী। ১৬ তারিখ খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দেওয়ার পর ২০ মার্চ পর্যন্ত ৪ দিন ঢাকায় অনুশীলন হবে। ঢাকার ক্যাম্পে যোগ দিচ্ছেন প্রাথমিক দলের ৩০ ফুটবলার। ২১ মার্চ ভিয়েতনামের উদ্দেশে দেশ ছাড়ার আগে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড দেওয়া হবে।

২৬ মার্চ ভিয়েতনামে ম্যাচ শেষে ২৭ তারিখ সিঙ্গাপুরে চলে যাবে বাংলাদেশ দল। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ। বাছাই থেকে মূল পর্বের দল চূড়ান্ত হয়ে যাওয়ায় এই ম্যাচটি অবশ্য স্রেফ আনুষ্ঠানিকতার।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy