বলবয়কে ধাক্কা মেরে ক্ষমা চাইলেন চেলসি উইঙ্গার

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

পিএসজির বিপক্ষে বড় ব্যবধানে হারের ম্যাচে শেষ দিকে উত্তেজনার বশেই হয়তো সাইডলাইনে এক বলবয়কে ধাক্কা মেরে বসেন পেদ্রো

2026-03-13T21:00:59+00:00
2026-03-13T21:00:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বলবয়কে ধাক্কা মেরে ক্ষমা চাইলেন চেলসি উইঙ্গার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:০০ পিএম   (ভিজিট : ৬০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পিএসজির বিপক্ষে বড় ব্যবধানে হারের ম্যাচে শেষ দিকে উত্তেজনার বশেই হয়তো সাইডলাইনে এক বলবয়কে ধাক্কা মেরে বসেন পেদ্রো নেতো। পরে ভুল বুঝতে পেরে ক্ষমা চান চেলসির এই উইঙ্গার। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে বুধবার পিএসজির মাঠে ৫-২ গোলে হারে চেলসি।

প্রথম দুইবার পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ালেও, পরে আর সেটা পারেনি ইংলিশ ক্লাবটি। শেষ দিকে হজম করে আরও তিন গোল। আর ওই হতাশার মাঝেই যোগ করা সময়ে বল বাইরে চলে গেলে দ্রুত থ্রোয়িং করতে ছুটে যান নেতো, কিন্তু বলবল তাকে বল দিতে একটু বিলম্ব করেন, তখনই উত্তেজনার বশে তাকে ধাক্কা মেরে ফেলে দেন নেতো।

বলবয়কে বিজ্ঞাপন বোর্ডের ওপর পড়তে দেখা যায়, তবে ভাগ্য ভালো আঘাত পাননি তিনি। এজন্য অবশ্য সমালোচনা শুনতে হচ্ছে নেতোকে। ম্যাচের পর টিএনটি স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় ওই আচরণের জন্য ক্ষমা চান পর্তুগিজ ফুটবলার নেতো। তিনি বলেন,‘ “মাঠে যা হয়েছে, সেজন্য আমি ওই বলবয়ের কাছে ক্ষমা চাই। 

ইতোমধ্যে আমি তার সঙ্গে কথা বলেছি, ম্যাচে আমরা হারছিলাম, তাই ওই মুহূর্তে অনেক আবেগ কাজ করছিল। আমি বলটা নিতে চেয়েছিলাম এবং তাকে হালকা ধাক্কা মারি। দেখেছি যে, আমি তাকে আঘাত করেছি, এর পরপরই আমি ক্ষমা চেয়েছি। আমি এমন মানুষ নই। আমি তাকে আমার জার্সি দিয়েছি, কারণ এমন ঘটনা ঘটতে পারে না। আমি সত্যিই খুব, খুব দুঃখিত।’

পিএসজির কয়েকজন খেলোয়াড়কে পরে ওই বলবয়ের সঙ্গে কথা বলতে দেখা যায়, তারা তাকে সান্ত্বনা দেন।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy