বিশ্বকাপের প্রস্তুতিতে বায়ার্ন তারকাকে পাচ্ছে না কানাডা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের আর তিন মাসও বাকি নেই, এমন সময় কানাডার প্রস্তুতিপর্বে বড় এক চোট লেগেছে। নতুন করে চোট পাওয়ায়

2026-03-13T21:04:46+00:00
2026-03-13T21:04:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপের প্রস্তুতিতে বায়ার্ন তারকাকে পাচ্ছে না কানাডা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:০৪ পিএম   (ভিজিট : ৭৬)
আলফুঁস ডেভিস-ইন্টারনেট
X

আলফুঁস ডেভিস-ইন্টারনেট

বিশ্বকাপের আর তিন মাসও বাকি নেই, এমন সময় কানাডার প্রস্তুতিপর্বে বড় এক চোট লেগেছে। নতুন করে চোট পাওয়ায় আসছে দুই ম্যাচে খেলতে পারবেন না অভিজ্ঞ ডিফেন্ডার আলফুঁস ডেভিস। চলতি মাসের শেষ সপ্তাহে দুই প্রীতি ম্যাচে আইসল্যান্ড ও তিউনিসিয়ার বিপক্ষে খেলবে কানাডা। বৃহস্পতিবার কানাডা কোচ জেসি মার্শ জানিয়েছেন, এই দুই ম্যাচে ডেভিসের খেলার কোনো সম্ভাবনা নেই।

বায়ার্ন মিউনিখের হয়ে গত মঙ্গলবারের ম্যাচে চোট পান ডেভিস। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে আতালান্তার বিপক্ষে ৬-১ গোলে জয়ের ম্যাচে বদলি নেমে ২৬ মিনিট খেলার পর অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। পরে ক্লাবের পক্ষ থেকে তার ঊরুর চোটের কথা নিশ্চিত করা হয়।

বিশ্বকাপের মৌসুমে চোট কিছুতেই পিছু ছাড়ছে না ২৫ বছর বয়সী এই লেফট-ব্যাককে। আরেকটি ভিন্ন চোটে বাইরে থাকার পর সম্প্রতি মাঠে ফেরেন তিনি। ২০২৫ সালের মার্চে এন্টেরিয়র ক্রসিয়েট লিগামেন্টে চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে পড়ার পর, গত ডিসেম্বরে মাঠে ফেরেন ডেভিস।

ফেরার পর বায়ার্নের হয়ে সব মিলিয়ে ১৩টি ম্যাচ খেলেন তিনি। এখন নতুন চোটে আবার চলে গেলেন বাইরে। আগামী ২৮ মার্চ আইসল্যান্ডের বিপক্ষে ও ১ এপ্রিল তিউনিসিয়ার বিপক্ষে খেলবে কানাডা। আর  আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় ৪৮ দলের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy