রাষ্ট্রপতি চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার সুযোগ দিয়ে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে উল্লেখ করেজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও

2026-03-13T23:02:36+00:00
2026-03-13T23:02:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাষ্ট্রপতি চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১১:০২ পিএম   (ভিজিট : ১১০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার সুযোগ দিয়ে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, 'দ্রুত এই রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। 

গণহত্যা ও শপথ ভঙ্গের দায়ে চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে।'



শুক্রবার ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির ময়মনসিংহ বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, 'অনেক সমালোচনা সত্ত্বেও আমরা গতকাল সংসদে গিয়েছি। কারণ জনগণ এগারো দলীয় প্রার্থীদের বিজয়ী করেছে। আমরা সংসদে গিয়েছি সংস্কার বাস্তবায়নের জন্য, উচ্চ কক্ষ বাস্তবায়ন করার জন্য, সংবিধান সংস্কার করার জন্য।'



ফ্যাসিবাদী রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার সুযোগ দিয়ে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, 'দ্রুত এই রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গণহত্যা ও শপথ ভঙ্গের দায়ে চুপ্পুকে গ্রেফতার করতে হবে।'


জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহর বাড়িতে আওয়ামীলীগের অগ্নিসংযোগ ঘটনা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, 'গুপ্ত হ*ত্যা, অগ্নিসংযোগের মাধ্যমে আওয়ামীলীগ সবসময় রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করেছে। সাইফুল্লাহর বাড়িতে অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। ময়মনসিংহবাসীর প্রতি আহ্বান, আপনারা এ সন্ত্রাসীদের প্রতিহত করুন।'



অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কুড়িগ্রাম দুই আসনে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ কেন্দ্রীয় ও ময়মনসিংহ বিভাগীয় নেতৃবৃন্দ।


ইফতার মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ এগারো দলীয় জোটের ময়মনসিংহ বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy