ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে পালাচ্ছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর দাবি করেছে, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে আঘাত করেছে।

2026-03-14T11:42:48+00:00
2026-03-14T11:42:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দাবি আইআরজিসির
ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে পালাচ্ছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:৪২ এএম   (ভিজিট : ৯৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর দাবি করেছে, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে আঘাত করেছে। ফলে রণতরীটি অকার্যকর হয়ে উপসাগর ছেড়ে পিছু হটতে বাধ্য হয়েছে।যদিও ওয়াশিংটন এই দাবি অস্বীকার করেছে। 

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, উপসাগরে অভিযানের সময় মার্কিন সর্ববৃহৎ বিমানবাহী রণতরীকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। তবে বিবৃতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ বা সম্ভাব্য হতাহতের কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হামলার পর মার্কিন রণতরী ও তার সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপকে ‘দ্রুতগতিতে এলাকা ছেড়ে পালিয়ে যেতে’ দেখা গেছে। তবে এই প্রতিবেদনেও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো বিস্তারিত নেই।

এদিকে সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, একটি ইরানি জাহাজ আব্রাহাম লিংকনের অনেক কাছে চলে আসায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ সেটিতে গুলি চালিয়েছে বলে জানা গেছে। তবে জাহাজটি আঘাত পেয়েছে কি না তা এখনো স্পষ্ট নয়। ইরানি জাহাজটির অবস্থা ও তার ক্রুদের পরিণতি অজানা।

এর আগেও আইআরজিসি একই রণতরীতে হামলার দাবি করেছিল। সেবার পেন্টাগন বলেছিল, ‘ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো কাছেও পৌঁছায়নি।’




  বিষয়:   ইরানি  মার্কিন রণতরী  আব্রাহাম লিংকন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy