ওয়েস্ট হ্যামের বিপক্ষে হোঁচট খেলেই ম্যানচেস্টার সিটির ‘সব শেষ’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

মৌসুমের এই পর্যায়ে এসে পা হড়কালেই বিপদ। পেপ গুয়ার্দিওলা সেটা ভালো করেই জানেন। ম্যানচেস্টার সিটি কোচের মতে, আসছে

2026-03-14T15:31:14+00:00
2026-03-14T15:31:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ওয়েস্ট হ্যামের বিপক্ষে হোঁচট খেলেই ম্যানচেস্টার সিটির ‘সব শেষ’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩:৩১ পিএম   (ভিজিট : ৩৪)
পেপ গার্দিওয়ালা
X

পেপ গার্দিওয়ালা

মৌসুমের এই পর্যায়ে এসে পা হড়কালেই বিপদ। পেপ গুয়ার্দিওলা সেটা ভালো করেই জানেন। ম্যানচেস্টার সিটি কোচের মতে, আসছে ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে তারা পয়েন্ট হারালে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় ‘শেষ’ হয়ে যাবে। তাই রেয়াল মাদ্রিদের বিপক্ষে পাহাড় ডিঙানোর চ্যালেঞ্জের কথা না ভেবে আপাতত শুধু এই ম্যাচেই মনোযোগ দিচ্ছেন তিনি।

লিগ টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে দুই নম্বরে আছে সিটি। যদিও গুয়ার্দিওলার দলের হাতে একটি ম্যাচ বেশি আছে। তাদের বাকি আছে ৯ ম্যাচ, আর্সেনালের ৮টি। আগামী ১৯ এপ্রিল ইতিহাদ স্টেডিয়ামে এই দুই দলের ভীষণ গুরুত্বপূর্ণ মুখোমুখি লড়াইও আছে।

তবে শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচ ছাড়া এই মুহূর্তে আর কিছু ভাবছেন না গার্দিওয়ালা,‘ এখন ভাবনায় কেবলই ওয়েস্ট হ্যাম। প্রিমিয়ার লিগ সবচেয়ে কঠিন শিরোপা। আমরা এখনও এখানে (লড়াইয়ে) আছি এটা জেনে যে, যদি আমরা পয়েন্ট হারাই, তাহলে (লড়াই) শেষ হয়ে যাবে।’
আর অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা ওয়েস্ট হ্যাম আছে টেবিলের ১৮ নম্বরে। তবে সম্প্রতি দলটির পারফরম্যান্সে উন্নতি হয়েছে। সবশেষ পাঁচটি লিগ ম্যাচের মধ্যে কেবল একটিতে হেরেছে তারা। গার্দিওয়ালা জানেন, ওয়েস্ট হ্যাম পয়েন্টের জন্য লড়াই করবে। তবে সিটিও ‘মরিয়া থাকবে’ বলে জানালেন এই স্প্যানিয়ার্ড।

তিনি বলেন,‘ আমি সবসময় বলেছি, যখন আমরা শেষ ১০ ম্যাচে পৌঁছাই, তখন প্রতিটি দলই কিছু না কিছুর জন্য খেলে- অবনমন এড়ানোর জন্য, ইউরোপা লিগের জন্য, কনফারেন্স লিগের জন্য, চ্যাম্পিয়ন্স লিগের জন্য। প্রতিটি ম্যাচেই এটা স্বাভাবিক। এখন আর দ্বিতীয় সুযোগ নেই।’
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে গত বুধবার রিয়ালের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হয় সিটি। আগামী মঙ্গলবার ইতিহাদে হবে ফিরতি লেগ। আপাতত ওই ম্যাচ নিয়ে আলোচনার মেজাজে নেই গার্দিওয়ালা,‘ আগামীকাল (শনিবার) রাতে আমাদের একটি ম্যাচ আছে, প্রিমিয়ার লিগের অবস্থানের জন্য এটি গুরুত্বপূর্ণ। তারপর আমাদের (চ্যাম্পিয়ন্স লিগে) দ্বিতীয় লেগের ম্যাচ আছে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy