সিরিজ বিবেচনায় এনওসি দেওয়া হবে মুস্তাফিজকে

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

ভাবনাটা তাদের এসেছিল ভারতের আইপিএলের মতো ক্রিকেট বাণিজ্যে বিকল্প কিছু করা থেকে। তবে ইংল্যান্ড কবেই বা অন্যকে অনুকরণ

2026-03-14T15:40:30+00:00
2026-03-14T15:40:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরিজ বিবেচনায় এনওসি দেওয়া হবে মুস্তাফিজকে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩:৪০ পিএম   (ভিজিট : ৩৭)
মুস্তাফিজুর রহমান
X

মুস্তাফিজুর রহমান

ভাবনাটা তাদের এসেছিল ভারতের আইপিএলের মতো ক্রিকেট বাণিজ্যে বিকল্প কিছু করা থেকে। তবে ইংল্যান্ড কবেই বা অন্যকে অনুকরণ করেছে, তাই তারা নিজেরাই ফুটবলের মতো দুই থেকে আড়াই ঘণ্টার জন্য ক্রিকেটেও নিজস্ব একটি ফরম্যাট আবিষ্কার করে নেয়– দ্য হান্ড্রেড। প্রতি ইনিংসে একশটি করে বলের খেলা হবে, ওভার হবে পাঁচ বলের। একজন বোলার চাইলে টানা দ্ইু ওভার বোলিংও করতে পারবেন। ক্রিকেটের শর্টার ফরম্যাটের সবচেয়ে মাইক্রো ভার্সন এখন এই ‘দ্য হান্ড্রেড’; যা আইসিসি থেকেও অনুমোদিত। 

সেখানেই প্রথম বাংলাদেশি হিসেবে এবার খেলার সুযোগ পাচ্ছেন মুস্তাফিজুর রহমান। বার্মিংহাম ফিনিক্স তাঁকে নিলামের টেবিল থেকে ১ লাখ পাউন্ডে (বাংলাদেশি টাকায় যা প্রায় ১ কোটি ৬৫ লাখ) দলে ভিড়িয়েছেন। নিলাম তালিকায় লেগ স্পিনার রিশাদ হোসেনের নামটিও উঠেছিল, তবে তাঁকে নিতে কেউ আগ্রহ দেখায়নি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কাছ থেকে অন্যায্যভাবে প্রত্যাখ্যাত হয়ে মুস্তাফিজ এখন ফ্র্যাঞ্চাইজির বিশ্ববাজারে উন্মুক্ত। তাই পিএসএলে লাহোর কালান্দার্সের (যেখানে তিনি সম্মানী পাবেন প্রায় ২ কোটি ৭৪ লাখ টাকা) পর ইংল্যান্ডের বার্মিংহামেও বাজার ধরলেন তিনি। যে দলের মালিকানায় আছেন বার্মিংহাম এফসির মালিক টম ব্র্যাডি।

আগামী ২১ জুলাই শুরু হবে এ আসর। কিন্তু তিনি কি বিসিবি থেকে ওই টুর্নামেন্টে খেলার ছাড়পত্র পাবেন? সে সময় বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর রয়েছে। সেখানে দুটি টেস্ট এবং পাঁচটি ওডিআই খেলার কথা রয়েছে বাংলাদেশের। জিম্বাবুয়ে সফর থেকে শান্ত-মিরাজদের চলে যাওয়ার কথা আয়ারল্যান্ডে।

আর সেখানেও তিনটি ওডিআই এবং তিনটি টি২০ ম্যাচ রয়েছে বাংলাদেশের। ১৩ আগস্ট থেকে আবার অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ। তবে মুস্তাফিজ টেস্ট খেলেন না অনেক দিন হলো। ওই ফরম্যাট থেকে একরকম ছুটিই আছে তাঁর। কিন্তু বাকি দুই ফরম্যাটে দলের নিয়মিত সদস্য তিনি। তাই ওই সময় তাঁকে দ্য হান্ড্রেডের জন্য ছাড়পত্র বা এনওসি দেওয়ার ব্যাপারটি এখনও চূড়ান্ত করেনি বিসিবি।

‘এনওসি দেওয়ার একটা সময় আছে। আমরা সেই সময়ই সিদ্ধান্ত নেব। তবে ওই সময় (দ্য হান্ড্রেড চলাকালে) বাংলাদেশ দলের যে খেলাগুলো আছে, সেখানে আমাদের স্বার্থ রক্ষার্থে যেখানে যে ক্রিকেটারকে সেখানে তারা খেলবে। সব কিছু বিচার-বিশ্লেষণ করে ছাড়পত্র দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কত দিনের দেওয়া যায় সেটাও ঠিক করা হবে।’ বিসিবির ক্রিকেট পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এভাবেই মুস্তাফিজের ছাড়পত্র দেওয়ার ব্যাপারে সমকালের কাছে নিজের প্রতিক্রিয়া জানান।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy