প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:০৪ পিএম (ভিজিট : ৪৩৫)

X
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লার লাকসামে সুরক্ষা সিটি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্ট এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সুরক্ষা সিটির হলরুমে সুরক্ষা সিটির চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৯-লাকসাম- মনোহরগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, লাকসাম পৌর বিএনপি'র সেক্রেটারি গোলাম ফারুক, বিএনপি নেতা রাফসানুল ইসলাম, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কন্টেন্ট ক্রিয়েটার টিপু চৌধুরী, সুরক্ষা সিটি নির্বাহী পরিচালক মোঃ আবু বকর জাহিদ, হাফেজ শাহ আলম মজুমদার, আব্দুল মালেক হিরন, মাওলানা আব্দুস সোবহান, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা, এনসিপি মনোহরগঞ্জ শাখার প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মাসুদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।