দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ভারতীয় ক্রিকেটের সাফল্যে দারুণ অবদানের স্বীকৃতি দিতে আগামীকাল (রোববার) বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) রাজধানীতে

2026-03-14T16:21:17+00:00
2026-03-14T16:21:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:২১ পিএম   (ভিজিট : ৬৭)
সাবেক ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ও ক্রিকেটার রাহুল দ্রাবিড়-ফাইল ছবি
X

সাবেক ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ও ক্রিকেটার রাহুল দ্রাবিড়-ফাইল ছবি

ভারতীয় ক্রিকেটের সাফল্যে দারুণ অবদানের স্বীকৃতি দিতে আগামীকাল (রোববার) বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) রাজধানীতে নামান অ্যাওয়ার্ডস আয়োজন করছে। জমকালো এই অনুষ্ঠানে বিশেষ স্বীকৃতি দেওয়া হবে বিসিসিআই-এর সাবেক প্রধান রজার বিন্নি, সাবেক অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড় এবং নারী দলের সাবেক অধিনায়ক মিতালি রাজকে। 

আর এই তিন কিংবদন্তিকে সম্মানজনক কর্নেল সি. কে. নাইড়ু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে। ভারতীয় ক্রিকেটে সেবা, সততা ও স্থায়ী অবদানের স্বীকৃতি হিসেবে এই আজীবন সম্মাননা দেওয়া হয়।

দ্রাবিড়ের কোচিংয়ে ২০২৪ সালের টি২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর এত বড় একটা সম্মাননা পেতে যাচ্ছেন তিনি। এছাড়া ভারতীয় ক্রিকেটে আইসিসি ট্রফি জয়ী পাঁচটি ভারতীয় দলের প্রত্যেককে সম্মাননা দেওয়া হবে এই অনুষ্ঠানে। 

বিসিসিআই এক বিবৃতি দিয়েছে, ‘এই বছরের অনুষ্ঠানে রজার বিন্নি ও রাহুল দ্রাবিড়কে ভারতীয় ক্রিকেটে অসাধারণ সেবার স্বীকৃতি দিতে বিসিসিআইয়ের সর্বোচ্চ পুরস্কার কর্নেল সি. কে. নাইড়ু আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হবে। এছাড়া নারী ক্রিকেটে একই সম্মানে ভূষিত করা হবে মিতালি রাজকে।’ 
 
সেরা পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটার পলি উমরিগার অ্যাওয়ার্ড পাচ্ছেন টেস্ট ও ওয়ানডে ব্যাটার শুভমান গিল। ক্যারিয়ারে পঞ্চমবার সেরা নারী আন্তর্জাতিক ক্রিকেটার হচ্ছেন স্মৃতি মান্ধানা।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy