কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর।আজ শনিবার (১৪ মার্চ) দুপুর

2026-03-14T16:50:29+00:00
2026-03-14T16:50:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:৫০ পিএম   (ভিজিট : ৩২১)
আনিস আলমগীর
X

আনিস আলমগীর

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর।

আজ শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি জামিনে মুক্তি পান।

কারাগার সূত্রে জানা যায়, কারাগার থেকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আল মামুন। 

তিনি জানান, আনিস আলমগীরের জামিনসংক্রান্ত কাগজপত্র এক দিন আগে কারাগারে পৌঁছায়। যাচাইবাছাই শেষে শনিবার তাকে মুক্তি দেওয়া হয় এবং তিনি স্বজনদের সঙ্গে কারাগার ত্যাগ করেন।

জানা গেছে, গত বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় আদালত আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন। এর ফলে তার বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই জামিন পাওয়ায় কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবী তাসলিমা জাহান।

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে তাকে ঢাকা মহানগর পুলিশ-এর গোয়েন্দা বিভাগে নেওয়া হয়। পরদিন তাকে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

পরে আদালতের আদেশে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় এবং রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় ৫ মার্চ উচ্চ আদালত তাকে জামিন দেন।





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy