প্রথমবার পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

টি২০ ক্রিকেটে প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। কাল রোবববার থেকে শুরু

2026-03-14T19:07:25+00:00
2026-03-14T19:10:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রথমবার পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৭:০৭ পিএম  আপডেট: ১৪.০৩.২০২৬ ৭:১০ পিএম  (ভিজিট : ৭৮)
X

টি২০ ক্রিকেটে প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। কাল রোবববার থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের সিরিজে জয় দিয়ে শুরুর লক্ষ্য নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। নিউজিল্যান্ডের মাঠে মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১৫ মিনিটে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে দু’দল।


২০০৫ সাল থেকে টি২০ ক্রিকেটে একে অপরের বিপক্ষে খেলছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এক থেকে তিন ম্যাচের সিরিজ খেললেও, কখনও পাঁচ ম্যাচের সিরিজ খেলেনি তারা। অবশেষে টি২০তে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে যাচ্ছে দু’দল। 

টি২০তে সর্বশেষ ২০১৭ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এক ম্যাচের ঐ সিরিজ জিতেছিল প্রোটিয়ার। এরপর ২০২৫ সালে জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় সিরিজ ও গেল সপ্তাহে ভারতের মাটিতে বিশ্বকাপ মঞ্চে দেখা হয়েছিল তাদের।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩ রানে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। আর বিশ্বকাপে দু’বার দেখা হয় দু’দলের। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের দারুণ জয়ের স্বাদ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। 

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আবারও দেখা হয় নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। সেমির মঞ্চে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে কিউইররা। তবে ফাইনালে ভারতের কাছে হেরে যায় নিউজিল্যান্ড। 

বিশ্বকাপের পর বিশ্রাম থাকায় দলের বেশিরভাগ সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অধিনায়ক আইডেন মার্করামের পরিবর্তে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন স্পিনার কেশব মহারাজ। 

আর এই সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে নতুন মুখ চার জন। তারা হলেন- কনর এস্তেহুইজেন, ডিয়ান ফরেস্টার, জর্ডান হার্মান ও এনকোবানি মোকোয়েনা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি২০ সিরিজের প্রথম তিন ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন মিচেল স্যান্টনার। শেষ দুই ম্যাচে বিশ্রামে থাকবেন স্যান্টনার। তার জায়গায় দলকে নেতৃত্ব দিবেন টেস্ট অধিনায়ক টম ল্যাথাম। প্রায় তিন বছর পর টি২০ দলে ফিরেছেন ল্যাথাম। 

ইনজুরি কাটিয়ে টি২০ দলে ফিরেছেন পেসার ন্যাথান স্মিথ। সিম-বোলিং অল-রাউন্ডার হিসেবে জিমি নিশান ও জস ক্লার্কসন দলে থাকছেন। 
দক্ষিণ আফ্রিকা দল : কেশব মহারাজ (অধিনায়ক), ওটনেইল বার্টম্যান, উইয়ান মুল্ডার, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জর্জি, কনর এস্তেহুইজেন, ডিয়ান ফরেস্টার, জর্ডান হার্মান, রুবিন হার্মান, জিওর্জি লিন্ডে, এনকোবানি মোকোয়েনা, আন্ডিলে সিমেলেন, লুথো সিপামলা, প্রেনেলান সুব্রায়েন ও জেসন স্মিথ।

নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক, ১ম, ২য় ও ৩য় ম্যাচ), কাটেন ক্লার্ক (৪র্থ ও ৫ম ম্যাচ), জস ক্লার্কসন, ডেন ক্লেভার (৪র্থ ও ৫ম), ডেভন কনওয়ে (১ম, ২য় ও ৩য়), লোকি ফার্গুসন (২য় ও ৩য়), জ্যাক ফৌকস, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, নিকি বেলি, টম ল্যাথাম (৪র্থ ও ৫ম), জেইডেন লেন্স (৪র্থ ও ৫ম), কোল ম্যাককোঞ্চি, জিমি নিশান, টিম রবিনসন, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, ইশ সোদি।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy