বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার তালাত

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশের মাটিতে সিরিজ খেলছে পাকিস্তান। ইতোমধ্যে অনুষ্ঠিত দুই ম্যাচ শেষে ১-১ সমতায় দুই দল। ফলে আগামীকাল (রোববার) হতে

2026-03-14T19:48:03+00:00
2026-03-14T19:48:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার তালাত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৭:৪৮ পিএম   (ভিজিট : ১৩৫)
X

বাংলাদেশের মাটিতে সিরিজ খেলছে পাকিস্তান। ইতোমধ্যে অনুষ্ঠিত দুই ম্যাচ শেষে ১-১ সমতায় দুই দল। ফলে আগামীকাল (রোববার) হতে যাওয়া তৃতীয় ও শেষ ওয়ানডেতে তারা সিরিজ নির্ধারণী লড়াইয়ে নামবে। তার আগে চোটের কবলে পড়েছে পাকিস্তান। দলটির তরুণ অলরাউন্ডার হুসাইন তালাত কাঁধের ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে গেছেন।

শুক্রবার (১৩ মার্চ)  দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি লাইনের বাইরে আঘাত পান তালাত। ব্যথায় কাতরাতে থাকা এই ক্রিকেটার মাটি থেকেই উঠতেই পারছিলেন না। সঙ্গে সঙ্গেই প্রাথমিক মূল্যায়নের পর তাকে অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। এবার তার হাতের সংযোগস্থল সরে গেছে বলে জানিয়েছে পিসিবি। যে কারণে ১২ থেকে ১৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে হুসাইন তালাতকে।

পিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় আহত পাকিস্তান অলরাউন্ডার হুসাইন তালাতের বাঁ-হাতের কাঁধের সংযোগস্থল সরে গেছে। মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়, যেখানে তার নিবিড় চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে স্থির আছেন, এরপরই ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে।’

এর মধ্য দিয়ে আসন্ন পিএসএল আসরেও খেলতে পারবেন না ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার। দ্রুততম সময়ে তার চোট পুনর্বাসনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে পিসিবি, ‘কিছু সময় বিশ্রাম শেষে তালাতকে করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (এনসিএ) রিপোর্ট করতে হবে। সেখানেই চলবে তার চোট পুনর্বাসন কার্যক্রম। মাঠে ফিরতে ১২-১৪ সপ্তাহ লাগতে পারে তালাতের।’

শুক্রবার (১৩ মাচ) অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে পাকিস্তান। তাদের দেওয়া ২৭৬ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ৩ উইকেটে ২৭ রান তুলতেই মিরপুরে বৃষ্টি হানা দেয়। প্রায় আড়াই ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৩২ ওভারে নতুন লক্ষ্য দাঁড়ায় ২৪৩ রানের। কিন্তু বাংলাদেশ ১১৪ রানেই গুটিয়ে যায়। ১২৮ রানে জয় পায় শাহিন আফ্রিদির দল। আগামীকাল রোববার (১৫ মার্চ)  সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লড়বে দুই দল।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy