ড্যাবের উদ্যোগে দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

স্বাস্থ্য

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

2026-03-15T09:30:52+00:00
2026-03-15T09:30:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ড্যাবের উদ্যোগে দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৯:৩০ এএম   (ভিজিট : ৮৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


 ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

অনুষ্ঠানে দুস্থ শিশুদের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা এবং গত ১৭ বছরে গুম ও হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের মাঝেও ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার এবং দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। 

তিনি বলেন, চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে যেন কেউ সর্বস্বান্ত না হয়, সেজন্য স্বাস্থ্য ব্যবস্থায় সংস্কার আনা হবে এবং মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে গড়ে তোলা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা এবং মা ও শিশুদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে এগুলোকে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করা এবং মেডিকেল শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে। চিকিৎসা বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনাও নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সময়মতো দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে দালালমুক্ত করা হবে এবং সেখানে কর্মরতদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় চিকিৎসকসহ সংশ্লিষ্টরা সময়মতো কর্মস্থলে উপস্থিত হন না বা অনুপস্থিত থাকেন। এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে সরকার কঠোর অবস্থান নেবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ড্যাবের ইফতার মাহফিল উদযাপন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, সদস্য সচিব ডা. রেজা মো. সামিউল হাসান (বাবু), বিএমইউ ড্যাবের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, বিএমইউ ড্যাবের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. শেখ ফরহাদ, বিএমইউর ইউরোলজি বিভাগের চিকিৎসক ও ড্যাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. মোহাম্মদ জাফর ইকবাল, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মো. শাহিদুল হাসান বাবুল এবং অতিরিক্ত রেজিস্ট্রার-১ ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মো. দেলোয়ার হোসেন টিটোসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, পেশাজীবী নেতা এবং চিকিৎসকরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy