পাবনার হেমায়েতপুরে ভিজিএফ এর চাল বিতরণ

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

২০২৫-২৬ অর্থ বছরের ভিজিএফ কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে অতিদরিদ্র, অসহায় এবং

2026-03-15T12:09:56+00:00
2026-03-15T12:09:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাবনার হেমায়েতপুরে ভিজিএফ এর চাল বিতরণ
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১২:০৯ পিএম   (ভিজিট : ৪৮)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনার হেমায়েতপুরে ভিজিএফ এর চাল বিতরণ
X

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনার হেমায়েতপুরে ভিজিএফ এর চাল বিতরণ

২০২৫-২৬ অর্থ বছরের ভিজিএফ কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে অতিদরিদ্র, অসহায় এবং দুস্থ ব্যক্তি ও পরিবারকে ১০ কেজি করে ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) দুপুরে হেমায়েতপুর ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণ করা হয়। 

এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান, উপজেলা প্রশাসনের প্রতিনিধি উপজেলা উপ-সহকারী পাট কর্মকর্তা মাসুদ রানা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার মো: সাইদুজ্জামান ও ইউপি সদস্য রফিকুল ইসলাম বাবুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান জানান, প্রতিবছরের ন্যায় এবারও আমরা ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। আমরা অত্যান্ত সুন্দরভাবে বন্টন করছি। এবার আমরা ৩ হাজার ৫৭৫টি ফিজিএফ কার্ড পেয়েছিলাম, ৩ হাজার ৫৭৫টি কার্ডই আমরা বিতরণ করেছি।

উপজেলা প্রশাসনের প্রতিনিধি ও উপজেলার উপ-সহকারী পাট কর্মকর্তা মাসুদ রানা জানান, আমরা বিতরণ আগে চাল বুঝে পেয়েছি এবং ৩ হাজার ৫৭৫টি কার্ডের মালামাল বুঝিয়ে পেয়েছি এবং চেয়ারমানের উপস্থিতিতে সুষ্ঠুভাবে বিতরণ শুরু করেছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy