পার্বতীপুরে বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪

2026-03-15T12:38:58+00:00
2026-03-15T12:38:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পার্বতীপুরে বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১২:৩৮ পিএম   (ভিজিট : ১৫১)
পার্বতীপুরে বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
X

পার্বতীপুরে বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ মার্চ) পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিলের  আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ বখতিয়ার আহম্মেদ কচি। পার্বতীপুর উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম শাহ্ এর সভাপতিত্বে এবং মোঃ মমিনুল ইসলাম (ডাক্তার) ও মোঃ শরিফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল হক, মোঃ শাহাদত হোসেন সাদো, শ্রী দিপঙ্কর শাহা মানিক, মোঃ মাহাবুর রশিদ সংগ্রাম, মোঃ রবিউল ইসলাম বাবু, মোঃ মিজানুর রহমান সিয়াম, মোঃ আবু বকর সিদ্দীক, মোঃ গোলাম রব্বানী (গোলাপ), মোঃ মোকছেদুর রহমান, মোঃ মোশাররফ হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান জনগণের ভোটে মাননীয় প্রধানমন্ত্রী হওয়ায় শুকরিয়া আদায় করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

মোনাজাত শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত  রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy