পবিত্র শবে কদর আগামীকাল

বুলেটিন ডেস্ক

ধর্ম

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আগামীকাল সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর বা শবে

2026-03-15T16:31:08+00:00
2026-03-15T16:31:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পবিত্র শবে কদর আগামীকাল
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৪:৩১ পিএম   (ভিজিট : ১৪৩)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আগামীকাল সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হবে। হাজার মাসের চেয়েও উত্তম এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর রহমত ও মাগফেরাত কামনা করবেন। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল (১৬ মার্চ) বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া আয়োজন করা হয়েছে।

আজ রবিবার (১৫মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন এ কথা জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকালের সভায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ওয়াজ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনর মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান। সভাপতিত্ব করবেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।

পবিত্র শবেকদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র ও ইমাম প্রশিক্ষণ একাডেমিতে অনুরূপ আলোচনাসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।





Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy