ঈদুল ফিতরে সোনামসজিদ স্থলবন্দর ১০ দিন বন্ধ থাকবে

বুলেটিন ডেস্ক

অর্থ-বানিজ্য

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে১০ দিনআমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবেচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে। তবে পাসপোর্ট ধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে

2026-03-15T17:12:42+00:00
2026-03-15T17:12:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদুল ফিতরে সোনামসজিদ স্থলবন্দর ১০ দিন বন্ধ থাকবে
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৫:১২ পিএম   (ভিজিট : ১০০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে। তবে পাসপোর্ট ধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে এ বন্দর দিয়ে।

বুধবার (১৮ মার্চ) থেকে শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এবং শনিবার (২৮ মার্চ) থেকে বন্দরের কার্যক্রম যথারীতি চালু হবে। 

সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতির স্বাক্ষর করা এক পত্রে ছুটির বিষয়টি নিশ্চিত করা হযেছে।

বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি মোস্তাফিজুর রহমান ও পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খানও এর সত্যতা নিশ্চিত করে বলেছেন, আমদানি-রপ্তানি বন্ধ হলেও বন্দরে থাকা পণ্যবাহী ট্রাকগুলোতে লোড-আনলোড, পরিবহনসহ অন্যান্য কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।

এদিকে স্থলবন্দর ইমিগ্রেশন কর্মকর্তা এসআই জামিরুল ইসলাম জানান, ছুটির এ সময়ে সোনামসজিদ দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের দুই দেশে যাতায়াত অব্যাহত থাকবে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy