৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার (১৫ মার্চ) তাদের নিয়োগ দেওয়া হয়। এর

2026-03-15T17:41:46+00:00
2026-03-15T17:55:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৫:৪১ পিএম  আপডেট: ১৫.০৩.২০২৬ ৫:৫৫ পিএম  (ভিজিট : ১৬৬)
নতুন প্রশাসক নিয়োগ
X

নতুন প্রশাসক নিয়োগ

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার (১৫ মার্চ) তাদের নিয়োগ দেওয়া হয়। এর আগে, ১১টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন
পঞ্চগড় — মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুর — মোফাজ্জল হোসেন দুলাল, রংপুর — মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রাম — মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধা — অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাট — মো. মাসুদ রানা প্রধান, বগুড়া — এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জ — মো. হারুনুর রশিদ, নওগাঁ — মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহী — মো.এরশাদ আলী, নাটোর — মো. রহিম নেওয়াজ, মেহেরপুর — মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়া — সোহরাব উদ্দিন,ঝিনাইদহ — মো. আবুল মজিদ, যশোর — দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরা — আলী আহমেদ, বাগেরহাট — শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনা — এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালী — স্নেহাংশু সরকার, ভোলা — গোলাম নবী আলমগীর, বরিশাল — আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠি — মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুর — আলমগীর হোসেন, টাঙ্গাইল - এস এম ওবায়দুল হক, শেরপুর — এ.বি.এম. মামুনুর রশিদ, ময়মনসিংহ — সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনা — মো. নূরুজ্জামান (এড.), কিশোরগঞ্জ — খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জ — এ.কে.এম. ইরাদত, নারায়ণগঞ্জ — মো. মামুন মাহমুদ, রাজবাড়ী — আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জ — শরিফ রফিক উজ্জামান, মাদারীপুর — খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুর — সরদার এ.কে.এম. নাসির উদ্দিন, সুনামগঞ্জ — মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেট — আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজার — মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া — সিরাজুল ইসলাম , কুমিল্লা — মো. মোশতাক মিয়া, নোয়াখালী — মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুর — সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy