জিকো-কিউবা নেই, ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের দল ঘোষণা বাফুফের

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন আন্তর্জাতিক ম্যাচকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে

2026-03-15T20:34:18+00:00
2026-03-15T20:34:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জিকো-কিউবা নেই, ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের দল ঘোষণা বাফুফের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৮:৩৪ পিএম   (ভিজিট : ৭৬)
জিকো-কিউবা
X

জিকো-কিউবা

ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন আন্তর্জাতিক ম্যাচকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে ঘোষিত দলে জায়গা হয়নি অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও ইংল্যান্ডপ্রবাসী ফরোয়ার্ড কিউবা মিচেলের।

রোববার ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়। এই দলকে নিয়ে ঢাকায় সংক্ষিপ্ত প্রস্তুতি ক্যাম্প করবে জাতীয় দল। এরপর দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ।সূচি অনুযায়ী আগামী ২৬ মার্চ ভিয়েতনামের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচকে প্রস্তুতি হিসেবে নিয়ে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে খেলবে দলটি, যা হবে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের অংশ।

জাতীয় দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা গত বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে খেলা ২৩ সদস্যের দল থেকে পাঁচজনকে এবার বাদ দিয়েছেন। ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে দলে নেই উইঙ্গার রাকিব হোসেন ও সেন্টারব্যাক তপু বর্মন। এছাড়া জায়গা হয়নি ফরোয়ার্ড কিউবা মিচেল ও ডিফেন্ডার তাজ উদ্দিনের।

অন্যদিকে লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী প্রাথমিক স্কোয়াডে না থাকলেও তিনি ২২ মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। 

দলে ফিরেছেন চোট কাটিয়ে ফেরা কয়েকজন ফুটবলার। তাদের মধ্যে রয়েছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, মঞ্জুরুর রহমান মানিক ও ঈসা ফয়সাল। পাশাপাশি তরুণ স্ট্রাইকার মিরাজুল ইসলাম এবং অভিজ্ঞ রফিকুল ইসলাম ও সুমন রেজাও দলে ফিরেছেন। ভারতের বিপক্ষে ম্যাচে নিষেধাজ্ঞার কারণে না থাকা ফাহামেদুল ইসলামকেও আবার দলে ডাকা হয়েছে। তবে জিকোর ফেরার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত অভিজ্ঞ এই গোলরক্ষককে আবারও দলে রাখেননি কোচ কাবরেরা।

আর এই স্কোয়াডে একমাত্র নতুন মুখ গোলরক্ষক ঈশাক আখন্দ। ২৩ বছর বয়সি এই ফুটবলার ক্লাব ফুটবলে খেলেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে। ঘোষিত খেলোয়াড়দের সোমবার ঢাকায় টিম ম্যানেজারের কাছে রিপোর্ট করার কথা রয়েছে। আর মঙ্গলবার থেকে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনাতে শুরু হতে পারে দলের অনুশীলন।

বাংলাদেশের প্রাথমিক দল : গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, ইশাক আখন্দ। ডিফেন্ডার: তারিক রায়হান কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মনজুরুর রহমান মানিক, ইসা ফয়সাল।মিডফিল্ডার: শাহ কাজেম কিরমানে, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শামিত সোম। জিকো-কিউবা নেই, 








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy