আইপিএল ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব ছাড়লেন পিটারসেন

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে দেখা যাবে না কেভিন পিটারসেনকে। ফ্র্যাঞ্চাইজিটির পরামর্শকরে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক

2026-03-15T20:43:08+00:00
2026-03-15T20:43:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আইপিএল ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব ছাড়লেন পিটারসেন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৮:৪৩ পিএম   (ভিজিট : ৩০)
কেভিন পিটারসেন-ইন্টারনেট
X

কেভিন পিটারসেন-ইন্টারনেট

আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে দেখা যাবে না কেভিন পিটারসেনকে। ফ্র্যাঞ্চাইজিটির পরামর্শকরে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন পিটারসেন। সেখানে তিনি তুলে ধরেছেন পদত্যাগ করার পেছনের কারণ।

পিটারসেন হিন্দিতে লিখেছেন, ‘এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের পরামর্শক হিসেবে থাকতে পারছি না। এই কাজের জন্য যে সময় দেওয়া প্রয়োজন, সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। এবারের মৌসুমের জন্য সব ক্রিকেটারকে জানাই শুভকামনা। তবে ধারাভাষ্যকক্ষ থেকে তোমাদের দেখব।

২০২৫ আইপিএল মৌসুমের আগে পিটারসেনকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয় দিল্লি ক্যাপিটালস। দলটির ক্রিকেট পরিচালক ভেনুগোপাল রাও, প্রধান কোচ হেমাং বাদানি, সহকারী কোচ ম্যাথু মট ও বোলিং কোচ মুনাফ প্যাটেলের সঙ্গে কাজ করেন তিনি।

গত আইপিএলের মাঝপথে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে মালদ্বীপে গিয়ে সমালোচনার শিকার হয়েছিলেন পিটারসেন। দিল্লির ব্যাটার লোকেশ রাহুল তাকে খোঁচাও দিয়েছিলেন। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়ে গত আইপিএল শেষ করে দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএল শুরু হবে আগামী ২৮ মার্চ। ১ এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দিল্লির অভিযান।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy