ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

এএফসি নারী এশিয়ান কাপ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ফিলিপাইনকে পাত্তাই দিল না জাপানের মেয়েরা। ৭-০ গোলের বিশাল ব্যবধানে জিতে

2026-03-15T21:20:43+00:00
2026-03-15T21:20:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৯:২০ পিএম   (ভিজিট : ৪৪)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

এএফসি নারী এশিয়ান কাপ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ফিলিপাইনকে পাত্তাই দিল না জাপানের মেয়েরা। ৭-০ গোলের বিশাল ব্যবধানে জিতে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে জাপান নারী দল। ফাইনালে উঠার লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার মেয়েদের বিপক্ষে মাঠে নামবে তারা।

সিডনিতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই একক আধিপত্য বিস্তার করে জাপান। বল দখল ও আক্রমণে বেশ পিছিয়ে ছিল ফিলিপাইনের মেয়েরা। তবে শুরু থেকে একের পর এক আক্রমণ চালালেও প্রথম গোলের জন্য প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে জাপানকে। ৪৫তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন তানাকা।

আর যোগ করা সময়ে আরও একটি গোল পেয়ে যায় জাপান। দলের হয়ে দ্বিতীয় গোলটি করে কোগা। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় জাপান।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে উঠে জাপানিজরা। ম্যাচের শেষ ৪৫ মিনিটে আরও পাঁচটি গোল আদায় করে এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি। ৬৫তম মিনিটে নিজের প্রথম ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন ছিবা। দুই মিনিট পর ব্যবধান চারগুণ করেন মাতসুকুবো। আর ৭৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন কোগা।

ম্যাচের ৮৬তম এবং ৯০তম মিনিটে একটি করে গোল করেন তানিকাওয়া ও উয়েকি। তাতেই ৭-০ গোল ব্যবধান জিতে নেয় জাপান। জাপান ছাড়াও সেমিফাইনালের টিকিট কেটেছে অস্ট্রেলিয়া, চীন ও দক্ষিণ কোরিয়া। প্রথম সেমিফাইনালে আগামী ১৭ মার্চ অস্ট্রেলিয়া-চীন পরস্পরের বিপক্ষে মাঠে নামবে। আর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে জাপান ও দক্ষিণ কোরিয়া নারী দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy