মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপির স্থায়ী কমিটির সদস্যওপ্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টামির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউরো আইসিইউতে

2026-03-15T21:35:25+00:00
2026-03-15T21:35:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৯:৩৫ পিএম   (ভিজিট : ৯৪৬)
মির্জা আব্বাস
X

মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউরো আইসিইউতে চিকিৎসাধীন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে দলীয় সূত্র।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, ‘মির্জা আব্বাসকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে নিরাপদে পৌঁছেছে। বিমানবন্দর থেকে দ্রুতই অ্যাম্বুলেন্সে করে উনাকে জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকদের সাথে আমার কথা হয়েছে। চিকিৎসকরা বলেছেন, তাঁকে জেনারেল হাসপাতালের নিউরো ডিপার্টমেন্টে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে। সাড়ে তিন ঘণ্টা ভ্রমণে কিছু অসুবিধা হয়নি। উনি নিরাপদে আছেন।’

মির্জা আব্বাসকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যায়। আড়াইটা নাগাদ সিঙ্গাপুরে পৌঁছায় এয়ার অ্যাম্বুলেন্স।

এর আগে, গত শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেতা মির্জা আব্বাসের মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার শেষে রাতে আইসিইউতে স্থানান্তর করা হয় তাঁকে। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy