তানজিদ তামিমকে টেস্টে দেখতে চান ইমরুল

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে লড়ছে বাংলাদেশ দল। এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাট

2026-03-15T21:51:47+00:00
2026-03-15T21:51:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তানজিদ তামিমকে টেস্টে দেখতে চান ইমরুল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৯:৫১ পিএম   (ভিজিট : ৯৬)
সেঞ্চুরি করে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা তানজিদ হাসান তামিম-ইন্টারনেট
X

সেঞ্চুরি করে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা তানজিদ হাসান তামিম-ইন্টারনেট

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে লড়ছে বাংলাদেশ দল। এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে আসে ১০৫ রান। 

এদিন নিজের ওয়ানডে ক্যারিয়ারে অভিষেক সেঞ্চুরির দেখা পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। মাত্র ৪৭ বলে ফিফটি করেছিলেন তিনি। পরের ফিফটি করতে খেলেছেন ৪৯ বল। সবমিলিয়ে ৯৮ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পর আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি তামিম। সবমিলিয়ে তার ব্যাট থেকে এসেছে ১০৭ বলে ১০৭ রান। ইনিংসে ৬টি চার ও ৭টি ছক্কার মার ছিল। এমন ইনিংসের পর তামিমের প্রশংসা করেছেন ইমরুল কায়েস। তামিমকে টেস্ট ক্রিকেটেও দেখতে চান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরুল লেখেন, ‘তানজিদ হাসান তামিম, একজন অসাধারণ ক্রিকেটার। আমি নিশ্চিত যে সে সব বাংলাদেশি ব্যাটসম্যানের রেকর্ড ভেঙে ফেলবে। আমার মনে হয়েছে সে টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত। আমি আশা করি বাংলাদেশি নির্বাচকরা তার কথা বিবেচনা করবেন।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy