বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

আজ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোঃ মোস্তাকুর রহমান-এর সাথে বিশ্বব্যাংকের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের

2026-03-15T22:15:47+00:00
2026-03-15T22:15:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১০:১৫ পিএম   (ভিজিট : ১১৪)
বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ
X

বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ

আজ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোঃ মোস্তাকুর রহমান-এর সাথে বিশ্বব্যাংকের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিশ্বব্যাংক প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের দক্ষিন এশিয়া অঞ্চলের রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট মি. জন জুট, বাংলাদেশ ও ভুটানের জন্য ডিভিশন ডিরেক্টর মি. জ্যাঁ পেসমে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)-এর ডিরেক্টর মি. ইমাদ নাজিব আয়েদ ফাখৌরি, বাংলাদেশ ও ভুটানের অপারেশনস ম্যানেজার ড. গেইল এইচ. মার্টিন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)-এর ম্যানেজার মি. উইলফ্রেড তামেগন, এবং সিনিয়র এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার মিস মেহরিন এ. মাহবুব। 

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান ও ড. মো. কবির আহমেদ সহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। চলমান প্রকল্পসমূহ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গভর্নর মহোদয় তাঁর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। 

একই সাথে তিনি ভবিষ্যতে বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিশ্বব্যাংকের সাথে আরও বিস্তৃত পরিসরে কাজ করার আহ্বান জানান।

বিশ্বব্যাংকের প্রতিনিধি দলও বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে তাদের আগ্রহ ও ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। সভায় দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও উন্নয়ন সম্ভাবনা নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়।

পরিশেষে গভর্নর প্রতিনিধি দলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভার সমাপ্তি ঘোষণা করেন।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy