শার্শা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শার্শা (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

যশোরের শার্শা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৬মার্চ ) বিকেলে উপজেলার অডিটোরিয়ামে এই ইফতার

2026-03-16T11:12:19+00:00
2026-03-16T11:12:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শার্শা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১১:১২ এএম   (ভিজিট : ৭৩)
শার্শা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
X

শার্শা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোরের শার্শা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৬মার্চ ) বিকেলে উপজেলার অডিটোরিয়ামে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রেসক্লাব'র সভাপতি আহম্মদ আলী শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) নিয়াজ মাখদুম, নাভারন হাইওয়ে থানার ওসি মহসিন হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা দিপক কুমার সাহা, শার্শা থানা অফিসার ইনচার্জ মারুফ হোসেন ,শার্শা পল্লি বিদ্যুৎ ডিজিএম দেবাশীষ, ওউপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সুধীজন, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ইফতার মাহফিলে দেশের সার্বিক উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের সত্য ও বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, শার্শা উপজেলা প্রেসক্লাব ভবিষ্যতেও সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং পরে সবাই একসাথে ইফতার করেন। ইফতার মাহফিলটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy