জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, অংশ নেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

2026-03-16T11:55:55+00:00
2026-03-16T11:55:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, অংশ নেবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১১:৫৫ এএম   (ভিজিট : ১০৩)
X

ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য প্রস্তুত করা হয়েছে ঈদগাহ ময়দান, রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে। সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে জামাত। প্রধান জামাতে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার সকালে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। ঈদগাহ ময়দান পরিদর্শন করে সার্বিক অবস্থা দেখেন তিনি। 

দক্ষিণ সিটির প্রশাসক জানান, নির্ধারিত সময় সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। তবে বিকল্প হিসেবে বায়তুল মোকাররম সকাল ৯টায় জামাতের ব্যবস্থা করা হয়েছে। 

দক্ষিণ সিটির প্রশাসক আরও জানান, এবারের ঈদগাহ ময়দানে অনেকেই প্রধানমন্ত্রীর সাথে নামাজ আদায় করতে চাইবেন সে কথা মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। এবারের ঈদের জামাতে প্রায় ৩৫ হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। 




  বিষয়:   জাতীয় ঈদগাহ  জামাত  প্রধানমন্ত্রী  ঈদুল ফিতর 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy