গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, এক গর্ভবতী নারী

2026-03-16T12:05:41+00:00
2026-03-16T12:05:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গর্ভবতী নারীসহ ১৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১২:০৫ পিএম   (ভিজিট : ৭৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, এক গর্ভবতী নারী ও নয়জন পুলিশ সদস্য রয়েছেন।

স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলা হলে চারজন নিহত হন। নিহতদের মধ্যে এক দম্পতি ও তাদের ১০ বছর বয়সি ছেলে রয়েছে বলে জানিয়েছে আল-আকসা হাসপাতাল।

হাসপাতাল সূত্র জানায়, নিহত ওই নারী যমজ সন্তানের গর্ভবতী ছিলেন। এছাড়া হামলায় নিহত আরেকজন ১৫ বছর বয়সি প্রতিবেশী কিশোরের মরদেহ নুসেইরাতের আল-আওদা হাসপাতালে নেয়া হয়।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলীয় শহর আজ-জাওয়াইদার প্রবেশমুখে ফিলাডেলফি করিডোরে একটি পুলিশ যানবাহন লক্ষ্য করে হামলা চালানো হয়। এ ঘটনায় কর্নেল ইয়াদ আবু ইউসুফসহ নয়জন পুলিশ কর্মকর্তা নিহত হন।
 
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলাকে ‘জঘন্য অপরাধ’ আখ্যা দিয়ে জানায়, নিহত পুলিশ সদস্যরা রমজান মাসে বাজার তদারকি ও আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করছিলেন। তবে হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
 
গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনিদের প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। গত বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর অন্তত ৬৫০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।
 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy