হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১০ রোগীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়েছে।

2026-03-16T12:12:43+00:00
2026-03-16T12:12:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১০ রোগীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১২:১২ পিএম   (ভিজিট : ৫২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। সোমবার(১৬ মার্চ) ভোর ৩টার দিকে ট্রমা কেয়ার ইউনিটের আইসিইউতে আগুন লেগে রোগীদের উদ্ধার করতে গিয়ে আরও ১১ জন হাসপাতাল কর্মী দগ্ধ হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সংকটাপন্ন রোগীদের চিকিৎসা চলাকালীন হঠাৎ ট্রমা কেয়ার আইসিইউতে আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখা দেয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো ইউনিটে।

দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রোগীদের নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু করে। হাসপাতালের অন্যান্য কর্মীরাও উদ্ধার কার্যক্রমে অংশ নেন। মোট ২৩ জন রোগীকে অন্যান্য ইউনিটে স্থানান্তরিত করা হয়। এসময় সাতজন গুরুতর রোগী মারা যান, এবং আরও তিনজন রোগী পরে প্রাণ হারান।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং ঘটনাস্থল পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী জানান, নিহত রোগীদের পরিবারকে ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy