৩২ শতাংশ কারখানার কর্মীরা ফেব্রুয়ারির বেতন পাননি: শিল্প পুলিশ

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

আট শিল্প এলাকার ১০ হাজার ১০০ কারখানার মধ্যে ৩২ শতাংশ কারখানার কর্মীরা ফেব্রুয়ারির বেতন পাননি। আর ঈদের বোনাস পরিশোধ হয়নি ৬৩ শতাংশের বেশি কারখানায়। রোববার শিল্প পুলিশ এসব তথ্য জানিয়েছে।

2026-03-16T13:05:15+00:00
2026-03-16T13:05:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৩২ শতাংশ কারখানার কর্মীরা ফেব্রুয়ারির বেতন পাননি: শিল্প পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:০৫ পিএম   (ভিজিট : ৮৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আট শিল্প এলাকার ১০ হাজার ১০০ কারখানার মধ্যে ৩২ শতাংশ কারখানার কর্মীরা ফেব্রুয়ারির বেতন পাননি। আর ঈদের বোনাস পরিশোধ হয়নি ৬৩ শতাংশের বেশি কারখানায়। রোববার শিল্প পুলিশ এসব তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, ১০ হাজার ১০০ কারখানার মধ্যে ফেব্রুয়ারির বেতন পরিশোধ হয়েছে এমন কারখানা ৬ হাজার ৮৩৪টি। এ হিসাবে বেতন পরিশোধ করা কারখানা ৬৭ দশমিক ছয় ছয় শতাংশ। পরিশোধ হয়নি ৩২ দশমিক তিন চার শতাংশ।

আর ঈদুল ফিতরের বোনাস পরিশোধ হয়েছে ৩ হাজার ৬৯২টিতে। বকেয়া রয়েছে ৬ হাজার ৪০৮ কারখানার। এ হিসাবে বোনাস পরিশোধ হয়নি ৬৩ দশমিক চার পাঁচ শতাংশ কারখানায়।

ঈদের আগে দেশের শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন চলতি মাসের সাত কর্মদিবসের মধ্যে পরিশোধের নির্দেশনা ছিল। আর ঈদ বোনাস পরিশোধের নির্দেশনা ছিল ১২ মার্চের মধ্যে।




  বিষয়:   কারখানার কর্মী  শিল্প পুলিশ  বেতন  ঈদ বোনাস 



Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy