খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রা‌শিকুল আনাম রাশু (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বেলা আনুমানিক ১২টার

2026-03-16T13:11:38+00:00
2026-03-16T13:19:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত
খুলনা ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:১১ পিএম  আপডেট: ১৬.০৩.২০২৬ ১:১৯ পিএম  (ভিজিট : ৩১১)
নিহত রাশিকুল আনাম রাশুন
X

নিহত রাশিকুল আনাম রাশুন

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রা‌শিকুল আনাম রাশু (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) বেলা আনুমানিক ১২টার দি‌কে নগরীর দৌলতপুর থানাধীন কে‌ডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবক দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন বলেন, রাশুর বড় ভাই আশু আনাম মহানগর যুবদল কমিটির সদস্য। তার বাবাও বিএনপি নেতা ছিলেন। রাশু ছাত্রদল করতো। যুবদল করলেও বর্তমানে যুবদলের কমিটিতে রাশুর কোন পদ ছিলো না।

দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আনুমানিক ১২টার দিকে দুর্বৃত্তরা গুলি করে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ত্যাগ করে পালিয়ে যায়। তাদের পরিচয় এখনো জানা যায়নি। অপরাধীদের খুঁজে গ্রেফতার করতে আমরা তৎপর রয়েছি।

স্থানীয়রা জানান, রাশু রাজনীতির পাশাপাশি কল্পতরু মার্কেটের পাশে ইট-বালুর ব্যবসা করতেন। সোমবার সকালেও তিনি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত লক্ষ্য করে তার ওপর গুলি চালায়। গুলির একটি মাথায় লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আশরাফ হোসেন রাশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy