রায়পুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রায়পুরে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ উল্ল্যা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণ পূর্ব কেরোয়া গ্রামের ছুকুল

2026-03-16T14:08:20+00:00
2026-03-16T14:08:20+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
রায়পুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২:০৮ পিএম   (ভিজিট : ৫১)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি


লক্ষ্মীপুরের রায়পুরে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ উল্ল্যা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণ পূর্ব কেরোয়া গ্রামের ছুকুল আলি ব্যাপারী বাড়ির বাসিন্দা। সোমবার (১৬ মার্চ) সকাল উপজেলার জোরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ বিল পরিশোধ করতে যাওয়ার সময় একটি ভ্যানের সাথে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy