অস্ট্রেলিয়ায় আশ্রয় চেয়েও আবেদন প্রত্যাহার করেছেন ইরান অধিনায়ক

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ইরানি খেলোয়াড়দের অস্ট্রেলিয়ায় আশ্রয় দেওয়া নিয়ে নাটকীয় পরিস্থিতির জন্ম নিয়েছে। আশ্রয় চাওয়া ইরানের নারী ফুটবল দলের পঞ্চম সদস্য

2026-03-16T16:38:52+00:00
2026-03-16T16:38:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অস্ট্রেলিয়ায় আশ্রয় চেয়েও আবেদন প্রত্যাহার করেছেন ইরান অধিনায়ক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:৩৮ পিএম   (ভিজিট : ৪৫)
ইরানের নারী দলের অধিনায়ক জাহরা ঘানবারি
X

ইরানের নারী দলের অধিনায়ক জাহরা ঘানবারি

ইরানি খেলোয়াড়দের অস্ট্রেলিয়ায় আশ্রয় দেওয়া নিয়ে নাটকীয় পরিস্থিতির জন্ম নিয়েছে। আশ্রয় চাওয়া ইরানের নারী ফুটবল দলের পঞ্চম সদস্য তার আবেদন প্রত্যাহার করেছেন। অস্ট্রেলিয়ান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি মালয়েশিয়ায় থাকা দলের বাকি সদস্যদের সঙ্গে যোগ দেবেন। 

আবেদন প্রত্যাহার করে নেওয়া পঞ্চম সদস্য হচ্ছেন ইরানের অধিনায়ক জাহরা ঘানবারি। তার আগে আরও তিন খেলোয়াড় ও একজন স্টাফ একইভাবে আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। ফলে গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া ছয় খেলোয়াড় ও একজন স্টাফ সদস্যের মধ্যে এখন মাত্র দুইজন খেলোয়াড় সেখানে রয়ে গেছেন। 

এ মাসের শুরুতে নারী এশিয়ান কাপের এক ম্যাচে ইরানের জাতীয় সংগীত না গাওয়ার ঘটনায় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। দেশে ফিরলে সম্ভাব্য নিপীড়নের আশঙ্কা থেকেই তারা আশ্রয়ের আবেদন করেছিলেন বলে জানা যায়। শেষ পর্যন্ত আবেদন প্রত্যাহারের ঘটনা ঘটছে। 

যারা আবেদন প্রত্যাহার করেছেন, তারা কুয়ালালামপুরে দলের বাকি সদস্যদের সঙ্গে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। সিডনি থেকে গত সপ্তাহে রওনা হওয়ার পর থেকেই সেখানে অবস্থান করছে দলটি।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রবিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলথওয়েট স্কাই নিউজকে বলেছেন, যারা ইরানে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তকে সরকার সম্মান জানায়। একই সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকা দুই সদস্যকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘এটি একটি অত্যন্ত জটিল পরিস্থিতি।’


এদিকে, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দলটি এখনই ইরানে ফিরতে পারছে না। তাই মালয়েশিয়া থেকে অন্য কোনও দেশে যাওয়ার চেষ্টা করছে ইরানের নারী ফুটবল দল।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy