প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৫:০২ পিএম (ভিজিট : ৬৪)

X
সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত H.E. Mrs. Thitiporn Chirasawadi বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর জনাব মোঃ মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও বিশেষজ্ঞ পর্যায়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে রপ্তানি-আমদানি সংক্রান্ত লেনদেন নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করার সম্ভাব্য উপায় নিয়েও আলোচনা হয়।
এ সময় থাইল্যান্ডে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির জন্য মাননীয় গভর্নর থাইল্যান্ড সরকার ও থাইল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভা পারস্পরিক ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সমাপ্ত হয়।
-প্রেস রিলিজ