নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিসিসির দায়িত্ব নিলেন এ্যাডভোকেট শিরিন

বরিশাল অফিস

সারাবাংলা

দায়িত্বভার গ্রহন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত ¡ও

2026-03-16T17:33:46+00:00
2026-03-16T17:33:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিসিসির দায়িত্ব নিলেন এ্যাডভোকেট শিরিন
বরিশাল অফিস
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৫:৩৩ পিএম   (ভিজিট : ২১২)
নব নিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বক্তব্য রাখছেন
X

নব নিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বক্তব্য রাখছেন


দায়িত্বভার গ্রহন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত ¡ও পেশাজীবীদের উপস্থিতিতে সোমবার (১৬ মার্চ) দুপুরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সিটি কর্পোরেশনের ভবনে সাবেক প্রশাসক বিভাগীয় কমিশনারের কাছ থেকে এ দায়িত্বভার গ্রহণ করেন তিনি। দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানের আগে এক সুধী সমাবেশের মাধ্যমে নতুন প্রশাসককে বরণ করে নেয় বরিশাল সিটি কর্পোরেশন।

জানা যায়, গত ১৪ মার্চ প্রধান মন্ত্রী তারেক রহমান বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে এক সময়ের তুখোর ছাত্র নেত্রী ও ত্যাগী নেতা হিসেবে প্রমানিত সাবেক সাংসদ এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনকে নির্বাচিত করেন। এরপরই রাস্ট্রপতির নির্দেশে তাকে প্রশাসক হিসেবে নিয়োগের চিঠি প্রদান করা হয়। বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের এজিএস থেকে বিএনপির বর্তমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে থাকা শিরিনকে সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগ দেয়ার খবরে উচ্ছসিত হয় দলের তৃনমুলের সর্বস্তরের নেতা-কর্মীরা।


 প্রশাসক হিসেবে শিরিনকে বরণ করতে প্রস্তুতি নেয় বরিশাল সিটি কর্পোরেশনও। সোমবার তাকে বরণ করতে সিটি কর্পোরেশনের উদ্যোগে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে অয়োজন করা হয় এক সুধী সমাবেশের। সিটি কর্পোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। 

অনুষ্ঠানে বরিশাল রেঞ্জ ডিআইজি , মেট্রোপলিটন পুলিশ কমিশনার, র‌্যাব-৮ এর অধিনায়ক, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা পুলিশ সুপার , সিটি কর্পোরেশনের সচিব, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শহিন, সাবেক সভাপতি এবায়দুল হক চাঁন, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, বিএনপি নেতা আলতাফ হোসেন সিকদার, সেচ্ছাসেবক দলের নেতা মাশউর আলম মঞ্জু, জেলা কৃষক দলের আহবায়ক মহসিন সরদার, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ নুরুল আমিন, যুবদল নেতা বেলায়েত হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে নতুন প্রশাসককে সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচছা জানানো হয়।


সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক শিরিন বলেন, এই শহর পরিস্কার রাখতে হবে। আমাদের শ্লোগান হবে গ্রিন সিটি, ক্লিন সিটি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন তা আমরা বরিশালবাসীকে সাথে নিয়ে এই শহরকে গ্রিন সিটিতে রুাপন্তরের মাধ্যমেই বাস্তবায়ন করবো। তিনি তার দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলের সহযোগীতা কামনা করেছেন।


পরে তিনি শহীদ মিনারের পশেই কর্পোরেশনের নবনির্মিত ভবনে মেয়রের কার্যালয়ে সাবেক প্রশাসক বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy