বাংলাদেশের কাছে সিরিজ হারের পর নির্বাচকদের ধুয়ে দিলেন শহীদ আফ্রিদি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

টি২০ বিশ্বকাপ ব্যর্থতার পর বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজ হারায় হতাশ পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। দলের এই ভরাডুবির

2026-03-16T17:56:47+00:00
2026-03-16T17:56:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাংলাদেশের কাছে সিরিজ হারের পর নির্বাচকদের ধুয়ে দিলেন শহীদ আফ্রিদি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৬১)
পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি
X

পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি

টি২০ বিশ্বকাপ ব্যর্থতার পর বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজ হারায় হতাশ পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। দলের এই ভরাডুবির পেছনে মূল কারণ হিসেবে তিনি মনে করছেন ভুল নির্বাচন প্রক্রিয়া। পাকিস্তানের নির্বাচকদের তাই কঠোর ভাষায় সমালোচনা করেছেন তিনি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রোববার রাতে সিরিজ নির্ধারণী ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে ১১ রানে হারায় স্বাগিতক বাংলাদেশ দল। ২০১৫ সালে দুই দলের সর্বশেষ ওয়ানডে সিরিজেও জিতেছিল বাংলাদেশ, সেবার জয় এসেছিল ৩-০ ব্যবধানে।

এবার স্কোয়াডে অভিষেক না হওয়া ছয় ক্রিকেটারকে পাঠায় পাকিস্তান। প্রথম ম্যাচে অভিষেক হয় চারজনের, সিরিজ নির্ধারণী ম্যাচে আরও দুজনের। অভিজ্ঞ বাবর আজম ও সাইম আইয়ুবদের রাখা হয়নি দলে। ফখর জামান ছিলেন না চোটের কারণে।

বাবরদের বদলে নিয়ে আসা খেলোয়াড়দের ভেতর কেবল মাজ সাদাকাত কিছুটা ঝলক দেখান। বাকিরা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি কি না, সেই প্রশ্ন ওঠে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও পোস্ট করে দল নির্বাচনের কড়া সমালোচনা করেন আফ্রিদি। তিনি বলেন, ‘কাঁটাছেঁড়ার নামে আপনারা এক নতুন বাচ্চাদের, নতুন প্লেয়ারদের নিয়ে আসলেন। যারা স্রেফ কিছু ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে। আমাদের ডোমেস্টিক ক্রিকেটের স্ট্যান্ডার্ড এমন না যে এই বাচ্চারা এসে পাকিস্তান টিমে জায়গা করে নিতে পারে। বা যারা সিনিয়র ছিল যাদের দাবি ছিল, আমি মনে করি তাদের টি-টোয়েন্টি পারফরম্যান্স ভালো না হলেও ওয়ানডে-তে অনেক ভালো ভালো পারফরম্যান্স ছিল।’

টি২০তে প্রশ্নবিদ্ধ পারফর্ম করলেও বাবর পাকিস্তানের অন্যতম সফল ওয়ানডে ব্যাটার। তার গড় পঞ্চাশের উপর। সর্বশেষ সিরিজেও সেঞ্চুরি করেন তিনি। তার বাদ পড়া নিয়ে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে একেকরকম বক্তব্য দেওয়া হয়। সিরিজের মাঝামাঝি সময় নির্বাচক আকিভ জাভেদ জানান, চোটের কারণে বাবরকে রাখা হয়নি, এমনকি চোট নিয়ে তিনি বিশ্বকাপেও খেলেছেন। যদিও বাবর নিজে এই বক্তব্যের পর ইঙ্গিতপূর্ণ পোস্টে এই দাবি অস্বীকার করেন।

নির্বাচক কমিটিতে সাবেক ক্রিকেটার আকিভ ছাড়াও আছেন মিসবাহউল হক, সরফরাজ আহমেদ ও আসাদ শফিক। তাদের উদ্দেশে আফ্রিদি বলেন, ‘আমার মনে হয় সিলেকশন কমিটির ওপর তো আমার আফসোস করা উচিত। তার কারণ আছে। কারণটা হলো আপনারা যারা সিলেকশন কমিটি আছেন, আপনারা এত ক্রিকেট খেলেছেন। কাঁটাছেঁড়ার নামে আপনারা সেই সিনিয়রদের বসিয়ে দিলেন যাদের ওয়ানডে-তে ভালো পারফরম্যান্স ছিল। আর আপনারা নিয়ে এলেন সেইসব ইয়াংস্টারদের যারা স্রেফ হাতেগোনা কয়েকটি ডোমেস্টিক বা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে।’

হরেদরে অভিষেক করানোয় পাকিস্তানের ক্রিকেটে বেহাল দশা দেখে আফ্রিদি নির্বাচক কমিটিতে কাঁটাছেঁড়া চান। তিনি বলেন, ‘স্রেফ পাকিস্তান ক্যাপ দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন। এটাকে সার্জারি বলে না, সার্জারি হওয়া উচিত সিলেকশন কমিটির। থ্যাংক ইউ।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy