ইরানি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র!

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ইরানের তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন দেশটির

2026-03-16T19:05:50+00:00
2026-03-16T19:05:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরানি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র!
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৭:০৫ পিএম   (ভিজিট : ৭৫)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ইরানের তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন দেশটির ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইতোমধ্যে ইরানি জাহাজগুলো বের হয়ে যেতে পারছে এবং বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বজায় রাখতে যুক্তরাষ্ট্র তা ঘটতে দিচ্ছে।

বেসেন্ট বলেন, ইরানি জাহাজগুলো ইতোমধ্যে বের হয়ে যাচ্ছে এবং বিশ্বের বাকি অংশে সরবরাহ বজায় রাখতে আমরা তা হতে দিচ্ছি।

তিনি জানান, গুরুত্বপূর্ণ এই নৌ-পথে এখন আরও বেশি জাহাজ চলাচল করছে। বিশেষ করে ভারত ও চীনের জাহাজও এখন প্রণালীটি অতিক্রম করছে। আগামী দিনে এই নৌ-পথে জাহাজ চলাচল আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়।

মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় অংশই এই প্রণালীর ওপর নির্ভরশীল। তবে একইসঙ্গে যুক্তরাষ্ট্রের লক্ষ্য সম্পর্কেও স্পষ্ট বার্তা দিয়েছেন বেসেন্ট। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ওয়াশিংটনের লক্ষ্য হচ্ছে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং তা ধ্বংস করা।

এর মধ্যে রয়েছে ইরানের নৌ-বাহিনী এবং দেশের সীমানার বাইরে শক্তি প্রদর্শনের সক্ষমতাও।







Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy