ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

ফ্রান্সের পৌর নির্বাচন ২০২৬ এর প্রথম দফায় বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুল মোহাম্মদ জয়ী হয়েছেন। উত্তর প্যারিসের সাঁ দুনি শহরে

2026-03-16T19:38:19+00:00
2026-03-16T19:38:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৭:৩৮ পিএম   (ভিজিট : ৭৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ফ্রান্সের পৌর নির্বাচন ২০২৬ এর প্রথম দফায় বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুল মোহাম্মদ জয়ী হয়েছেন। উত্তর প্যারিসের সাঁ দুনি শহরে অতিবাম দল ‘লা ফ্রঁন্স আনসুমিজ’(এলএফই) থেকে নির্বাচিত হয়ে তিনি ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে প্রথম দফায় জয় নিশ্চিত করেছেন।

নাহিদুল বর্তমানে প্যারিসের সর্বন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত আছেন। তার পৈতৃক নিবাস বাংলাদেশের সুনামগঞ্জ জেলা।

অন্যদিকে একই শহর থেকে আরেক বাংলাদেশি প্রার্থী সরুফ সদিউল সোশ্যালিস্ট পার্টি (পিএস) থেকে নির্বাচন করেছিলেন, কিন্তু তিনি হেরে গেছেন। নাহিদুল মোহাম্মদ বলেন, ফ্রান্সের স্থানীয় রাজনীতিতে নতুন প্রজন্মের অভিবাসী বংশোদ্ভূত নাগরিকদের অংশগ্রহণ বাড়ছে।

এই জয় আমাদের কমিউনিটির উপস্থিতিকে আরও দৃশ্যমান করবে। দেশজুড়ে প্রাথমিক হিসাব অনুযায়ী ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫৬ শতাংশ। প্যারিস, লিয়োঁ ও স্ট্রাসবুর্গের মতো বড় শহরে অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি ছিল। নাহিদুলের ৫০ শতাংশের বেশি ভোটে জয়লাভের কারণে তার এলাকায় দ্বিতীয় দফার ভোট (২২ মার্চ) অনুষ্ঠিত হবে না।

ফ্রান্সের পৌর নির্বাচন ২০২৬ এর প্রথম দফার ফলাফলে দেখা যাচ্ছে নতুন রাজনৈতিক ভারসাম্যের ইঙ্গিত। জঁ লুক মেলনশোরের অতিবাম দল এলএফই এবং মারিন লো পেনের কট্টর ডান ন্যাশনাল র‍্যালি (আরএন) বেশ কিছু শহরে অগ্রগতি করেছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy