চলমান যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুদ্ধে পাশে থাকা এবং সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।আজ সোমবার (১৬ মার্চ)

2026-03-16T19:35:42+00:00
2026-03-16T19:35:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চলমান যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৭:৩৫ পিএম   (ভিজিট : ১২৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুদ্ধে পাশে থাকা এবং সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। 

আজ সোমবার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় এ ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।

ধন্যবাদ বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “মার্কিন-ইসরায়েলি হামলার মুখে ইসলামি প্রজতন্ত্র ইরান এবং ইরানি জনগণের প্রতি সংহতি ও দৃঢ় সমর্থন দেওয়ার জন্য পাকিস্তানের সরকার ও জনগণকে ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।”

পাকিস্তানের সঙ্গে সীমান্ত রয়েছে ইরানের এবং এমন এক সময়ে সৈয়দ আরাগচি এই ধন্যবাদ জ্ঞাপন করলেন, যখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক উত্তেজনা চলছে। মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করা হয় সৌদি আরবকে।

গত ১২ মার্চ সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সালমানের সঙ্গে বৈঠক করতে রিয়াদে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তবে রিয়াদের উদ্দেশে ইসলামাবাদ ছাড়ার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারও গত সপ্তাহে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে চীন, সৌদি আরব, কুয়েত ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে বৈঠক করেছেন।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy